চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতির রাজ্যে একদিন

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৪:২০ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কলম্বো, শ্রীলঙ্কা থেকে: দ্বীপ রাষ্ট্র শ্রীলংকার শৌর্য-বীর্যের প্রতীক সিংহ। জাতীয় পতাকা থেকে ক্রিকেট দল, সবকিছুতেই ‘সিংহ-রাজের’ জয়জয়কার। লংকা-জয়ে রামভক্ত হনুমানের প্রশস্তিগাঁথা বহুল প্রচারিত। তবে শান্ত প্রাণী হাতির প্রতি শান্তিপ্রিয় শ্রীলংকাবাসীর ভালোবাসা ও যত্ন আত্তির কমতি নেই। জঙ্গলে অনাদরে বেড়ে ওঠা দলচ্যুত হাতি শাবকের লালন-পালন ও প্রজননের জন্য শ্রীলংকার সাবারাগামুয়া প্রদেশের পিনাওয়ালা জঙ্গলে গড়ে ওঠা ‘এলিফ্যান্ট অরফানেজ’র খ্যাতি সারা দুনিয়াজুড়ে।

কলম্বো থেকে ক্যান্ডিগামী মহাসড়কের একটি পাহাড়ি অঞ্চলে পরিকল্পিতভাবে গড়া হয়েছে হাতির এই অভয়ারণ্য। শ্রীলংকার পর্যটক আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্র পিনাওয়ালায় এই হাতির খামার, লালন-পালন ও প্রজননকেন্দ্র। ১৯৭৫ সালে পাঁচটি শাবক নিয়ে যাত্রা শুরু এলিফ্যান্ট অরফানেজের। ১৯৭৮ সালে শ্রীলংকার ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল জুওলজি দায়িত্ব নেয় প্রতিষ্ঠানটি পরিচালনার। জঙ্গলে দলচ্যুত হাতি এবং হাতি শাবক ছাড়াও শ্রীলংকার রক্তক্ষয়ী গৃহযুদ্ধে দুই পক্ষের গোলাগুলিতে আহত হাতিদের আশ্রয় ও পরিচর্যা কেন্দ্রে পরিণত হয় পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ।

জঙ্গল ও পাহাড়ঘেরা ২৫ একর জমির ওপর গড়ে উঠেছে এই অভয়ারণ্য। মহাসড়ক পেরিয়ে হাতির দঙ্গলকে নিয়ে যাওয়া হয় জঙ্গলের পশ্চিম পাশে মাহাওয়া নদীর তীরে। সেখানে নদীতে হাতির দল মহাআয়োজনে সারে স্নান পর্ব। অরফানেজে হাতির পাল’কে দুই ভাগে ভাগ করিয়ে গোসলের জন্য নদীতে নিয়ে যাওয়া হয়। পাহাড়ি পথ পেরিয়ে মহাসড়কের রাস্তা পার হয়ে হাতির দল যায় জলকেলিতে। তাদের যাত্রা নিরাপদ করতে সার্বক্ষণিক দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। জুওলজি ডিপার্টমেন্টের কর্মী ছাড়াও ৪৮জন মাহুত অরফানেজে ঠাঁই পাওয়া ৯৪টি হাতির নিয়মিত দেখাশুনা করে।

সকাল থেকে শুরু দিনপঞ্জির। সকাল সাড়ে আটটা থেকে বিকাল পৌনে ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় এলিফান্ট অরফানেজের দরজা। ঘড়ির কাঁটা ধরে সারা হয় হাতির দলকে খাওয়ানো, স্লানের কাজ। সুশৃঙ্খলভাবে গড়ে ওঠা অরফানেজে ঢোকার মুখে নির্দেশিকায় লেখা প্রতিদিন কোন সময় হাতির দলকে খাওয়ানো হবে, কখন তাদের বিশাল ফিডারে দুধ পান করানো হবে, কোন সময় নদীতে গোসল করানো হয়। একদার বুনো হাতিদের এ সময়ের রুটিনের ঘেরাটোপে বাঁধা জীবনযাপন দেখতে বছরজুড়ে সারা দুনিয়া থেকে এলিফ্যান্ট অরফানেজ ভ্রমণে আসেন অসংখ্য পর্যটক।

অরফানেজকে কেন্দ্র করে পিনাওয়ালা অঞ্চল ঘিরে গড়ে উঠেছে রেস্টুরেন্ট, সুভ্যেনির শপসহ অসংখ্য পর্যটন কেন্দ্র। ইউরোপ, আমেরিকানদের জন্য আড়াই হাজার হলেও সার্কভুক্ত দেশের নাগরিকরা সাতশো রুপী প্রবেশ’ফি দিয়ে অরফানেজ পরিদর্শন করতে পারেন। পর্যটকদের কাছ থেকে অর্জিত আয় দিয়েই চলে এলিফ্যান্ট অরফানেজ।

খাওয়া, চিকিৎসা, নিরাপদ জীবনসহ হাতি পোষার এই বিশাল খরচ উঠে আসে পর্যটকদের কাছ থেকে পাওয়া আয় থেকে। হাতিদের ঘাস, কলাগাছ, কাঁঠাল, নারিকেল, তরমুজসহ অন্যান্য ফল ছাড়াও দুধ পান করানো হয়। প্রতিদিন সকাল সোয়া নয়টা, দুপুর সোয়া একটা এবং বিকাল পাঁচটায় হাতিদের তিনবার খাওয়ানো হয়। পর্যটকরা চাইলে মাহুতের মাধ্যমে হাতির পাল’কে খাওয়াতে পারেন। এজন্য অরফানেজের সরবরাহ করা খাবার কিনে মাহুতের তত্ত্বাবধানে হাতিকে খাওয়াতে হয়।

Reneta

অরফানেজে একটি পূর্ণ বয়স্ক হাতিকে প্রতিদিন আড়াইশো কেজি খাদ্য সরবরাহ করা হয়। পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে হাতির দল ঘুরে বেড়ায়, দর্শনার্থীরা খুব কাছ থেকে তাদের দেখতে পারেন, পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। নদীতে হাতির পালের জলকেলির দৃশ্য পর্যটকদের দেখার জন্য পাহাড়ের চূড়ায় রয়েছে অত্যাধুনিক রেস্টুরেন্ট।

অবশ্য যেকোন দুর্ঘটনা রোধ এবং পর্যটকদের নিরাপত্তা দিতে ট্র্যাংকুলাইজার বন্দুক নিয়ে সতর্ক দৃষ্টি রাখেন রক্ষীরা। অরফানেজ কর্তৃপক্ষ হাতি প্রজনন ও হাতির শাবকের পরিচর্যার কাজটিও গুরুত্ব দিয়ে করেন। দিনের শেষে রাতে হস্তিনিদের পায়ে শিকল বেঁধে রাখা হয় চার দেয়ালের শেডে। সক্ষম পুরুষ হাতিদের দিয়ে ভারি পণ্য বহনের কাজও করানো হয়। সুস্থ নীরোগ হাতির পাল’কে কর্তৃপক্ষ নিরাপদ জঙ্গল বা সাফারি পার্কে ছেড়ে দেন বিলুপ্তির শঙ্কায় থাকা প্রাণীটির সংখ্যা বাড়ানো ও নিরুপদ্রব জীবনযাপন নিশ্চিত করতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT