ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের মালিকানাধীন একটি কোল্ড স্টোরেজকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
মেয়াদ উত্তীর্ণ ও লেভেলবিহীন খাদ্য সামগ্রী মজুদের অভিযোগে হাজী মোহাম্মদ সেলিমের মালিকানাধীন চান সরদার কোল্ড স্টোরেজকে এ জরিমানা করা হয় ।
সোমবার সকালে অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন ।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দিন উপস্থিত ছিলেন ।








