চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারো কণ্ঠে কোটি বাঙালির হৃদয়ের সুর

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৯:৫৫ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

ভোরের সূর্যোদয়ের সাথে সাথে হাজারো কণ্ঠে নতুন বাংলা বছর ১৪২২কে স্বাগত জানাচ্ছে সুরের ধারা-চ্যানেল আই। দেশবরেণ্য শিল্পীদের একক ও সুরের ধারা সহস্র শিল্পীদের সমবেত সঙ্গীতের তালে তালে ও ‘এসো হে বৈশাখ এসো এসো’ বাঙ্গালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে থাকা এই গানটির মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করেছে তারা।

নতুন বছরকে বরণ করতে প্রতি বছরের মতো এবারও সহস্র কণ্ঠের পরিবেশনায় সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা’ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ আয়োজন করেছে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’। অনুষ্ঠানে উপস্থিত আছেন ‘চ্যানেল আই’ এর বার্তা প্রধান শাইখ সিরাজ ও সংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শিল্পীরা।

শাইখ সিরাজ বলেন, বাঙ্গালি জাতির সব থেকে বড় উৎসব হল পহেলা বৈশাখ।রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে হাজারো কন্ঠে বর্ষবরণের মাধ্যমে ৬টি মহাদেশের যত বাংলা ভাষাভাষি মানুষ আছে তারা আজ এক সঙ্গে গেয়ে নতুন বছরের গান।

সুরেরধারার  চেয়ারম্যান রিজওয়ানা চৌধুরী বন্যা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত বছরে আমাদের মনে যত হিংস্রতা, হতাশা ছিল আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের মন থেকে সেসব হিংস্রতা, হতাশা সব মুছে গেছে। আলোকিত করেছে আমাদের মনকে।

তিনি আরো বলেন, ‘হাজারো কন্ঠে বর্ষবরণের সঙ্গে সবাই একই সুরের ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে।’

রিজওয়ানা চৌধুরী চ্যানেল আইকে বিশেষ ধন্যবাদ জানান সুরের ধারা অনুষ্ঠান এভাবে প্রচার করার জন্য। যা এখন কোটি বাঙ্গালির প্রাণে ছেঁয়ে গেছে।

Reneta

সিটি নির্বাচনের  মেয়র প্রার্থী আনিসুল হক ও তাবিত আউয়াল যোগ দিয়েছেন বর্ণাঢ্য এই আয়োজনে। এই দুই সম্ভাব্য মেয়র প্রার্থী সবাইকে নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষে দেশের সবার জন্য কাজ করবেন তারা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে হাজারো কণ্ঠে বর্ষবরণে গান, আবৃত্তির পাশাপাশি প্রাঙ্গণজুড়ে বাঙালির ঐতিহ্যবাহী দেশজ মেলা আর পিঠাপুলির সমাহার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুরের ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT