বাংলাদেশ

হাওর পরিস্থিতি: প্রত্যন্ত অঞ্চলে এখনো ত্রাণ না পৌঁছার অভিযোগ

হাওর পরিস্থিতি: প্রত্যন্ত অঞ্চলে এখনো ত্রাণ না পৌঁছার অভিযোগ

পাহাড়ি ঢলে আগাম বন্যায় দুর্গত হাওর অঞ্চলের প্রত্যন্ত ও দুর্গম ইউনিয়নগুলোতে এখনো কোন সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছেনি। সারাবছরের একমাত্র ভরসা বোরো ধান হারিয়ে খাদ্য সংকটে পড়ার আশঙ্কায় দিন গুনছে সব হারানো হাওরবাসী।

বন্যা শুরুর পর এক মাস চলে গেলেও স্থানীয় কোনো বিত্তশালী, সরকার কিংবা জনপ্রতিনিধি কেউই বানভাসীদের খোঁজ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

তবে সরকারিভাবে ক্ষতিগ্রস্থদের তালিকা করে ইতোমধ্যে ত্রাণের অর্থ এবং পণ্য ছাড় দিয়েছে সরকার। কিন্তু প্রত্যন্ত হাওরের গ্রামগুলোর বেশিরভাগ এলাকায়ই এখনো কোন ত্রাণ সামগ্রী পৌছেনি।

মানুষের খাদ্য সংকটের পাশাপাশি রয়েছে গবাদিপশুরও খাদ্য সংকট। তাই অল্প দামে গবাদিপশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন হাওর অঞ্চলের কৃষক।

অবস্থার আরো অবনতি হওয়ার আশঙ্কায় কাটছে যাদের জীবন তারা এখন তাকিয়ে আছেন ত্রাণ সামগ্রী আর কৃষি ঋণ পাওয়ার আশায়।

বিষয়:হাওর অঞ্চল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…