চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠামইনে সাংবাদিকদের মাছের দাওয়াত দিলেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

বঙ্গভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত সাংবাদিকদের মিঠামইনে মাছের দাওয়াত দিয়েছেন। এসময় তিনি বলেছেন, বঙ্গভবনে সকলের জন্য মাছ রান্না করতে চেয়েছিলেন কিন্তু পরিচিতজনের পরামর্শে তা আর করা হয়নি।

রোববার (১২ মার্চ) বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। বঙ্গভবনের এই আয়োজনে আমন্ত্রিত সাংবাদিকদের জন্য নৈশভোজের ব্যবস্থা ছিল। রাষ্ট্রপতি দরবার হলের অনুষ্ঠানস্থলে এসে ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সাথে নিজের দীর্ঘদিনের কর্মসম্পর্ক নিয়ে রাষ্ট্রপতি বলেন, বরাবরই সাংবাদিকদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। বিশেষ করে আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম এবং শেষে স্পিকারের দায়িত্ব পালন করা পর্যন্ত আপনাদের সঙ্গে আমার খুবই আন্তরিক সম্পর্ক ছিল। এসময় তিনি গ্রুপে গ্রুপে ভাগ হয়ে হাওর অঞ্চলে যাওয়ার জন্য উপস্থিত সকলকে দাওয়াত করেন।

টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের আগামী ২৪ এপ্রিল বঙ্গভবনে তার মেয়াদ পূর্ণ করবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি পদে আর ৪২ দিন রয়েছেন জানিয়ে আবদুল হামিদ বলেন, আমার ভালো লাগছে যে আমি সম্মানজনকভাবে বিদায় নিতে পেরেছি। এজন্য আমি কৃতজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল হামিদমিঠামইনরাষ্ট্রপতিহাওর অঞ্চল
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT