বাংলাদেশ

হস্তান্তর হবে ছিটমহলের ভূমি সংক্রান্ত রেকর্ড

হস্তান্তর হবে ছিটমহলের ভূমি সংক্রান্ত রেকর্ড

আজ দুপুরে ভারতের চ্যাংড়াবান্দায় বাংলাদেশ-ভারত যৌথ ল্যান্ড বাউন্ডারী ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দু’দেশের সদ্য বিলুপ্ত ১৬২ টি ছিটমহলের ভূমি সংক্রান্ত রেকর্ডপত্র হস্তান্তর করা হবে।

আজ সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারীর জেলা প্রশাসকগণের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দর হয়ে ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্দায় পৌঁছেন।

বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরে থাকা সদ্য বিলুপ্ত ১১১ টি ছিটের ১৭ হাজার ২শ ৫৮ একর এবং ভারতের অভ্যন্তরে থাকা ৫১ টি ছিটের ৭ হাজার ১শ ২ একর জমির রেকর্ডপত্রাদি পর্যালোচনা ও হস্তান্তর করা হবে।

এছাড়াও বৈঠকে হালনাগাদ জনগণনার চুড়ান্ত রিপোর্ট বিশ্লেষণ এবং ভারত গমনেচ্ছু ৯৭৯ জনের সহজে ভারতে যাওয়ার ট্রানজিট পয়েন্ট ও ট্রাভেল পাশসহ ৮ টি বিষয়ে আলোচনা করা হবে।

বিষয়:ছিটমহল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…