চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান হামলাকারীদের গ্রেনেড প্রশিক্ষক এই রাশেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
অপরাধ
A A

গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারীতে হামলায় অংশ নেওয়া জঙ্গিদের বুড়িগঙ্গা নদীতে গ্রেনেড ছোড়ার প্রশিক্ষণ দিয়েছিলেন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র‌্যাশ।

শনিবার  দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, গুলশান হামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, গত বছর রমজানের আগে কোনো একদিন গুলশানে হামলাকারী জঙ্গিদের বুড়িগঙ্গা নদীতে নিয়ে যান রাশেদ ওরফে র‌্যাশ। সেখানে তাদেরকে কীভাবে গ্রেনেড ছুড়তে হয় সে প্রশিক্ষণ দেওয়া হয়।

Banglabid

ওই সময় গুলশানের হামলাকারী রোহান ইমতিয়াজের পায়ে গ্রেনেডের স্প্লিন্টার লাগে। তার চিকিৎসার ব্যবস্থাও করেছিল র‌্যাশ।

গুলশান হামলার জন্য প্রথমে র‌্যাশকে সিলেক্ট করা হলেও পরে তাকে বাদ দেন নব্য জেএমবির সমন্বয়ক তামিম চৌধুরী। র‌্যাশ তামিম চৌধুরীর খুবই আস্থাভাজন এবং স্নেহভাজন ছিলেন। কিন্তু দলে তার কোনো পদ ছিল না। পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল।

তিনি আরো বলেন, গুলশানে হামলাকারীরা যখন কথিত হিজরতের নামে বাসা ছাড়ে তখন তাদেরকে রাশেদ রিসিভ করে মিরপুরের আস্তানায় নিয়ে যায়। ভাটারা থানাধীন তাদের আস্তানার সকল ফার্নিচার কেনা ও আজিমপুরের আস্তানাটি ভাড়া নেয় সে।

Reneta

জঙ্গি খালেদের মাধ্যমে র‌্যাশ নব্য জেএমবিতে যোগদান করে জানিয়ে মনিরুল বলেন, সে গত বছর ঢাকায় চলে আসে এবং গত রমজানের শুরুর দিকে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামরিক মর্যাদায় শেষ বিদায় পেলো যে হিরো

পরবর্তী

সুখের দাম্পত্য চান উইল স্মিথ এবং জাডা

পরবর্তী

সুখের দাম্পত্য চান উইল স্মিথ এবং জাডা

ছয় দিনের রিমান্ডে জঙ্গি রাশেদ

সর্বশেষ

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগস্ট ১৮, ২০২৬

নৃত্যে জীবনের অন্তহীন খোঁজ, শুক্রবার মঞ্চে ‘অন্বেষণ’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT