চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক মর্যাদায় শেষ বিদায় পেলো যে হিরো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-কুকুর

মার্কিন মেরিন সেনাদের সঙ্গে আফগানিস্তানে দায়িত্ব পালন করা ক্যান্সার আক্রান্ত একটি কুকুর মৃত্যুর পর সামরিক মর্যাদায় শেষ বিদায়ের সম্মান পেয়েছে। ১০ বছর বয়সী সেনা (Cena) নামের ব্ল্যাক ল্যাব্রাডর প্রজাতির কুকুরটিকে সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চোখের জলে বিদায় জানান মনিব ল্যান্স কর্পোরাল জেফ ডি ইয়াং।

এই কুকুরটি টানা তিন বছর আফগানিস্তানে মার্কিন মেরিন বাহিনীর সঙ্গে বোমা সনাক্তকরণের কাজ করেছে। ২০১৪ সালে তাকে মেরিন থেকে অবসর দেয়া হয়।

দু’সপ্তাহ আগে সেই সেনার হাড়ে ক্যান্সার ধরা পড়ে। ভবিষ্যতের ভয়াবহ যন্ত্রণা থেকে মুক্তি দিতে তাকে ওষুধ দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। তার প্রেক্ষিতেই ডি ইয়াং আগে তার প্রিয় কুকুরকে খুশি করার জন্য যা যা সম্ভব করলেন।

Banglabid

যুক্তরাষ্ট্র-কুকুর

এরপর মিশিগানে সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে মেরিন বাহিনীর এই হিরোকে সামরিক মর্যাদায় সংবর্ধনা দেয়া হয়। কয়েকশ’ মানুষের উপস্থিতিতে সেনাকে তার মনিব কাঁধে করে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন। ভীড় থেকে অসংখ্য মানুষ এসে সেনাকে আদর করে দিয়ে যায়।

বিদায় সংবর্ধনার অনুষ্ঠান শেষে কুকুরটিকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়া হয়। এরপর আবার ডি ইয়াংই ছলছল চোখে আমেরিকান পতাকায় ঢাকা তার ছোট্ট কফিনটি বয়ে নিয়ে আসেন।

Reneta

যুক্তরাষ্ট্র-কুকুরকাঁদতে কাঁদতে ডি ইয়াং বলেন, ‘১৯ বছর বয়সে যখন আমি দেশের বাইরে শিখছিলাম কীভাবে দায়িত্বশীল হতে হয়, আমার সঙ্গে ছিল সেনা। আর এখন ২৭ বছর বয়সে এসে আমি আমার জীবনের সবচেয়ে বড় একটি অংশকে হারিয়ে ফেললাম।’

২০০৯ ও ২০১০ সালে আফগানিস্তানে আলাদা দু’টি সফরে ডি ইয়াংয়ের সঙ্গে সেনাকে দেয়া হয়। তখন থেকেই ভাব হয়ে যায় তাদের। ২০১৪ সালে ডি ইয়াংও অবসর নিয়ে দেশে ফিরে যান। তখন সেনাকে পোষা কুকুর হিসেবে সঙ্গী করে নেন তিনি।

যুদ্ধ পরবর্তী সময়টায় পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের সঙ্গে লড়াই করতে সেনা তাকে অনেক সাহায্য করেছে বলে টেলিগ্রাফকে জানান ডি ইয়াং। তিনি বলেন, একসঙ্গে কাজ করার সময় তালেবানের ভারী গুলিবর্ষণ থেকে সেনাকে বাঁচাতে একবার তাকে কোলে নিয়ে তিনি পুরো নদী পার হয়েছিলেন, নিজের পরোয়া না করে দূরে ছুঁড়ে মেরেছিলেন যেন তার কোনো ক্ষতি না হয়।

যুক্তরাষ্ট্র-কুকুরডি ইয়াং-সেনা মরুভূমির বরফ ঠাণ্ডা রাতগুলোতে একে অন্যকে উষ্ণ রাখতেন। ডি ইয়াং যখন মাত্র তিন সপ্তাহে সাতজন বন্ধুকে হারিয়েছিলেন, এই কুকুরটাই ছিল তার একমাত্র সঙ্গী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরেফিন সিদ্দিকের সঙ্গে ঢাবি ভিসি প্যানেলে অাঃ আজিজ ও কামাল উদ্দিন

পরবর্তী

হলি আর্টিজান হামলাকারীদের গ্রেনেড প্রশিক্ষক এই রাশেদ

পরবর্তী

হলি আর্টিজান হামলাকারীদের গ্রেনেড প্রশিক্ষক এই রাশেদ

সুখের দাম্পত্য চান উইল স্মিথ এবং জাডা

সর্বশেষ

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT