ইশরাত আখন্দ, ছিলেন জেডএক্সওয়াইয়ের মানবসম্পদ বিভাগের পরিচালক। কাজ করেছেন বিজিএমইএ, ওয়েস্টিন হোটেল, গ্রামীণফোন ও ব্র্যাকনেটে। সাহিত্য-শিল্প-চিত্রকলার বিকাশে কাজ করেছেন।
ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভসের উদ্যোক্তাদেরও একজন তিনি। হাসি-খুশি বন্ধুবৎসল ইতিবাচক মানুষ ছিলেন। ফেসবুকে সব স্ট্যাটাস শুরু হতো, ‘আজ আমি এত খুশি যে…’ এই বলে।
ফুল ভালোবাসতেন। ভালোবাসতেন ছবি আঁকতে আর মানুষের সঙ্গে মিশতে। বন্ধু বা কাছের মানুষেরা তাঁকে ডাকতেন নীলা নামে। ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। সেদিন সেখানে গিয়েছিলেন ছয় ইতালীয় অতিথিকে নিয়ে। তাঁদের সবাই এখন স্মৃতি। সবাইকে আপন করে নেওয়ার দারুণ ক্ষমতা ছিল তাঁর।
ইশরাতের বন্ধু দিলরুবা শারমিন বলেন ‘চিত্রকলায় ছিল বিশেষ আগ্রহ। নিজেও ভালো ছবি আঁকত। ফুল-পাখি ভালোবাসা মেয়েটাকে এভাবে চলে যেতে হবে?’
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:










