অপরাধ

হলি আর্টিজানে নিহত জঙ্গিদের অন্যতম সহযোগী গ্রেফতার

হলি আর্টিজান

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত জঙ্গিদের অন্যতম সহযোগী এবং হামলার অন্যতম আসামী  কামার ফেরদৌস বেগ (২৯) কে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাব -৪। গ্রেফতার হওয়া কামার ফেরদৌস বেগকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

সোমবার গভীর রাতে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে কামার ফেরদৌস বেগকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের আইন ও হেডকোয়ার্টাস গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের গণমাধ্যম শাখার পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হলি আর্টিজান হামলাকারীদের বিশেষ সহযোগী ছিলো বলে স্বীকার করেছে। তারা একই সঙ্গে এক বাসায় থাকতেন। এমনকি তারা একই সঙ্গে জঙ্গি ট্রেনিং নিয়েছিলেন। হলি আর্টিজান হামলার দিন তারা এক সঙ্গে বাসা থেকে বেড় হোন। তবে কামার ফেরদৌস বেগ হলি আর্টিজান হামলায় সরাসরি অংশ গ্রহন করেনি বলে প্রাথমিকভাবে জানা যায়।

আটক হওয়া কামার ফেরদৌস বেগের বিরুদ্ধে সাভার মডেল থানায় (মামলা নং ৫২(৪)১৭ ) মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাবের এই কর্মকর্তা।

বিষয়:রিমান্ড মঞ্জুর হলি আর্টিজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…