বাংলাদেশ

হরকাতুল জিহাদের ৬ নেতা আটক

হরকাতুল জিহাদের ৬ নেতা আটক

রাজধানীর উত্তরা ও পুরান ঢাকা থেকে আটক নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের কুষ্টিয়া অঞ্চলের প্রধানসহ ৬ নেতাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।
জিজ্ঞাসায় তারা গোয়েন্দাদের  জানিয়েছেন, কুষ্টিয়া শহরের কাছে কৃষি ফার্ম তৈরি করে সেখান থেকে জঙ্গি অর্থায়ন এবং এবং খামারের ভেতরে গোপন জঙ্গী প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠার জন্যে জমি কিনেছে হুজি নেতারা।
কুষ্টিয়া থেকে ঢাকায় ওই খামারের সবজি পাঠানোর আড়ালে বিস্ফোরক পাঠানোর পরিকল্পনা ছিলো তাদের।  গ্রেফতার জঙ্গীদের একজন কোচিং সেন্টারের মুকতি স্যার হিসেবে ওই অঞ্চলে বহুল পরিচিত। অন্যজন ফায়ার সার্ভিসের কর্মচারির আড়ালে জঙ্গী তৎপরতা চালিয়ে আসছিলো।
ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রগতিশীল ব্যক্তিদের উপর হামলার তালিকা চুড়ান্ত করতে গোপন সভায় যোগ দিতে ঢাকায় আসে হুজি নেতারা।

বিষয়:হরকাতুল জিহাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…