চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুফতি হান্নানের সঙ্গে দেখা করলেন স্বজনরা, প্রস্তুত ফাঁসির মঞ্চ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১০:১০ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি হান্নানের সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। বুধবার সকালে কাশিমপুর কারাগারে তার স্ত্রী, দুই মেয়ে ও বড় ভাই দেখা করেন। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সময় ধরে তারা মুফতি হান্নানের সঙ্গে কথা বলেন।

আগের দিন মঙ্গলবার মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে তার স্বজনদের চিঠি দেয় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ওইদিন দুপুরেই তার প্রাণভিক্ষার আবেদন নাকচের কপি পৌঁছায় কারাগারে।

কারাগারটির সুপার মো. মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার দায়ে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কাশিমপুর কারাগারে। আরেক আসামী দেলোয়ার হোসেন ওরফে রিপনের দণ্ড কার্যকর করা হবে সিলেট কেন্দ্রীয় কারাগারে।

কারাগারের একটি সূত্র বলছে, বুধবার রাতেই এই তিনজনের ফাঁসি এক সঙ্গে কার্যকর করা হবে। এজন্য মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। সেখানে টাঙানো হয়েছে শামিয়ানা। তিন জন জল্লাদকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে কৌশলগত কারণে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

দ্রুত ফাঁসি কার্যকরের জন্য এরই মধ্যে মহড়া হয়েছে। আর শীর্ষ জঙ্গি নেতা হান্নানকে রাখা হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হিমেল নামের কনডেম সেলে।

দু’জঙ্গির ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। কারাগার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ।

Reneta

ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হয়ে যাওয়ায় অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনাই ছিল এই তিন জঙ্গির আইন অনুযায়ী বাঁচার শেষ সুযোগ।

গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন তারা। এরই মধ্যে ওই আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুফতি হান্নানহরকাতুল জিহাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT