চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৪ জন কারাগারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
আদালত
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা চারটি মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জি কে গউছ ও তার ভাই জি কে গফফারসহ ১৪ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে এসব মামলার ৩৩ জন আসামি জামিন আবেদন করলে বিচারক ১৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকিদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

জানা যায়, নির্বাচনের দিন সদর উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ শহরের জে কে অ্যান্ড এইচ কে হাই স্কুল, সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতা ও ভোটারদের ভোট দিতে বাধা দেয়ার ঘটনা ঘটে।

‘এসব ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় বিএনপির সংসদ সদস্য প্রার্থী জি কে গউছ ও তার ভাই জি কে গফফারসহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। এসব মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পায়। সোমবার তাদের মধ্যে ৩৩ জন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

বিচারক তাদের মধ্যে জি কে গউছ, তার ভাই জি কে গফফার, মো. ছামিউল বাছির, এনামুল হক এনাম, আব্দুস সাহেদ, শাহরিয়ার সৌরভ, আফিল উদ্দিন, এমদাদুল হক, শাহ রাজিব আহমেদ রিংগন, মো. মাহবুব, কোহিনুর মিয়া, জহিরুল হক শরিফ, সুমন মিয়া ও মিজানুর রহমান বাবুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’

Reneta

এসব মামলাকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT