চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে মিলছেনা সরকারি সহায়তা: বেঁচে থাকতে পানির নিচ থেকে ফসল তুলছেন কৃষকরা 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ০৩, মে ২০১৭
জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জ প্রতিনিধি:

ত্রাণের জন্য হাওরাঞ্চলে কৃষকদের মাঝে দেখা দিয়েছে হাহাকার । অধিকাংশ কৃষকের ভাগ্যেই জুটছেনা সরকারি সহায়তা। পাচ্ছেনা চাল, টাকা কিছুই। এমনকি ৮০ বছরের বৃদ্ধার ভাগ্যেও ত্রাণ মিলছেনা। সবকিছু হারিয়ে অনেক কৃষকই এখন সর্বশান্ত হয়ে বসে আছেন।

কাচা পাকা ফসল তলিয়ে গেলেও পানি কিছুটা নেমে যাওয়ায় নিজেদের খাবারের জন্য পানির নীচে হাতিয়ে ফসল তুলছেন কৃষকরা। শ্রমিকের সংকট থাকায় কৃষকরা পরিবারের সদস্যদের নিয়ে নিজেরাই কাজ করছেন জমিতে।

এদিকে অতিদরিদ্রদের ত্রাণ দেয়া হচ্ছে বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার।ক্ষতিগ্রস্থ কৃষকদের যাতে খাদ্যের কোন ধরনে সমস্যা না হয় এ জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নিয়েছেন বলে জানালেন এই কর্মকতা।

কিন্তু ত্রাণ অপর্যাপ্ত বলে জানায়িছেন বানিয়াচং সুবিদপুর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ।

হবিগঞ্জ জেলায় ছোট বড় মোট ২৬টি হাওর রয়েছে। হাওড়গুলোর বেশীর ভাগই বানিয়াচং উপজেলায়। ১৫টি ইউনিয়ন নিয়ে এ উপজেলার বিস্তৃতি। সবগুলো গ্রামের মানুষই কৃষির উপর নির্ভরশীল। তাদের একমাত্র ফসল বোরো ধান। এ ফসল শুধু বানিয়াচং নয়, জেলার চাহিদা মিটিয়ে তা অন্যান্য জেলারও চাহিদা পূরণ করে। এ ফসল বিক্রি করেই উপজেলার মানুষের বছরের খাওয়া দাওয়া, সন্তানের লেখা পড়া চিকিৎসাসহ সকল খরচ মিটে। কিন্তু এ বছর অকালে ভারি বৃষ্টিপাতে প্রথম দফায় খুব বেশি ফসল নষ্ট না হলেও দ্বিতীয় দফায় সব তলিয়ে গেছে। সবকিছু হারিয়ে কৃষকরা এখন দিশেহারা। পাচ্ছেননা ত্রাণও। কৃষকদের ধারণা গত ১০ বছরের তুলনায় এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

Reneta

সবকিছু শেষ হলেও আবারও ঘুরে দাঁড়াতে চান হাওরাঞ্চলের কৃষক পরিবারগুলো। তারা এখন সরকারের একটু সুদৃষ্টি চান। পেতে চান সরকারের তরফ থেকে কিছু সহায়তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রাণহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT