হবিগঞ্জে চার শিশু হত্যায় জড়িত সন্দেহে দু’জন গ্রেফতার

হবিগঞ্জ জেলার বাহুবলে নিখোঁজ হওয়া ৪ জন শিশুর মরদেহ উদ্ধারের পর ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আলী ও জুয়েল মিয়া নামের দুই জনকে আটক করেছে পুলিশ।
এরআগে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে শিশুদের দাফন সম্পন্ন করা হয়।
নিখোঁজ হবার পাঁচ দিন পর এ শিশুদের মরদেহ পাওয়া গেল। সুন্দ্রাটিকি গ্রামের এক মাঠে ওই শিশুদের মরদেহ পুঁতে রাখা ছিল।
গত শুক্রবার এই ৪ জন শিশু তাদের বাড়ির পাশের মাঠে খেলতে গেলে তার পর আর তারা বাড়ি ফেরেনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



