চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জের তিন ‘রাজাকারে’র রায় আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

হবিগঞ্জের বানিয়াচং থানার শান্তি কমিটির চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া,
মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং আবদুর রাজ্জাকের বিরুদ্ধে একাত্তরে
মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় হতে যাচ্ছে আজ বুধবার। রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার রায় ঘোষণার দিন হিসেবে বুধবার ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী। গত ১১ মে এই মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল।

আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের দাবি করে তাদের সর্বোচ্চ সাজার আশা করছে রাষ্ট্রপক্ষ। আসামীপক্ষ খালাসের পক্ষে যুক্তি দিয়েছে।

Banglabid

মহিবুর রহমান ও মুজিবুর রহমান আপন ভাই। তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাক। ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১।

আসামীদের বিরুদ্ধে আকাল আলী ও রজব আলী নামের দুই মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি বাহিনীর সহায়তায় হত্যা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ রবের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, গ্রামের দুই নারীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়ে নির্যাতন এবং আনফর আলী নামে একজনকে অপহরণ পরবর্তী নির্যাতনের অভিযোগ আনা হয়।

রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২১ অক্টোবর। রাষ্ট্রপক্ষে ১২ জন এবং আসামীপক্ষে ৭ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে ১০ মে থেকে দুই পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়।

Reneta

রাষ্ট্রপক্ষ জানায়, আসামীদের মধ্যে মহিবুর রহমান ওরফে বড় মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া একই ইউপির বর্তমান চেয়ারম্যান। বর্তমানে মহিবুর রহমান বড় মিয়া বিএনপির সক্রিয় সদস্য, আর মুজিবুর রহমান আঙ্গুর জামায়াতের কর্মী, তবে আবদুর রাজ্জাক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।

ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে গত বছরের ১০ ফেব্রুয়ারি এই দুই ভাইকে গ্রেফতার হয়। আর গত বছরের ১৯ মে গ্রেফতার হয় আবদুর রাজ্জাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধের বিচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএস হামলার আশঙ্কায় ইংল্যান্ড-রাশিয়া ম্যাচ

পরবর্তী

নেত্রকোনায় ১২ মাসি করলার ভাল ফলন

পরবর্তী

নেত্রকোনায় ১২ মাসি করলার ভাল ফলন

‘সন্তান’ যখন ভালুক!

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT