চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশার প্রথম সেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। সাফল্য মোটে একটি। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল আউট হয়েছেন নিজের ভুলে। তাইজুল ইসলামের বলে অযথাই সুইপ খেলতে গিয়ে হন এলবিডব্লিউ। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ধারালো বোলিং করতে পারেনি বাংলাদেশ। হতাশা নিয়ে যেতে হয়েছে লাঞ্চ বিরতিতে।

প্রথম সেশনে উইন্ডিজের সংগ্রহ এক উইকেটে ৮৪ রান। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৯ ও শেন মোসলে ৬ রানে অপরাজিত আছেন।

টেস্ট ক্রিকেটে টস হার মানেই কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া। উইন্ডিজের ওপেনিং জুটি হতাশায় ডুবিয়েছে বাংলাদেশকে। প্রথম সাফল্যের দেখা পেতে ঘাম ছুটেছে বোলারদের। অপেক্ষা করতে হয়েছে ২১তম ওভার অবধি।

শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে জমে যাওয়া জন ক্যাম্পবেলকে সাজঘরে পাঠান তাইজুল। এ বাঁহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া বলে স্পিনের মুখে সু্ইপ করতে চেয়েছিলেন তিনি। দলীয় ৬৬ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রানের ইনিংস খেলে আউট হন বাঁহাতি ওপেনার।

আম্পায়ারের কলকে চ্যালেঞ্জ জানাতে রিভিউ নিয়েছিলেন। সফল হতে পারেননি। পরিষ্কার এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টের শুরুতেই তা প্রতিফলিত হয়েছে। প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষকদের সমর্থনে সোনাক্ষীর মুখে কবিতা

পরবর্তী

কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জাবেদ পাটোয়ারীর বৈঠক

পরবর্তী
জাবেদ পাটোয়ারী ও কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জাবেদ পাটোয়ারীর বৈঠক

একাধিক স্থানে হবে এবারের অস্কার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT