মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে আফগানিস্তানে মার্কিন সেনা ঘাঁটিতে আকস্মিক সফরে যান। এসময় তিনি দাবি করেন, তালেবানরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইছে।
`থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে বন্দী বিনিময় কর্মসূচির পর তালেবানদের শান্তি সঙ্গে আলোচনার কথা ওঠে আসে। যদিও যুক্তরাষ্ট্র ‘যথেষ্ট’ সেনা প্রত্যাহার করেছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্কে হামলার পর থেকে আফগানিস্তানে বিভিন্ন সময়ে ১৮ হাজারের মতো সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
২০১৬ সালে তালেবানদের হাতে বন্দী একজন মার্কিন নাগরিক ও একজন অস্ট্রেলিয় নাগরিককে মুক্তি দেয়ার কয়েকদিন পর ট্রাম্প আফগানিস্তান সফর করলেন।







