চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ আন্তর্জাতিক মিডিয়ার আলোচনায় অনন্ত জলিল

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৯:৪১ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
অনন্ত জলিল

অনন্ত জলিল

লম্বা আলখেল্লা আর মাথায় পাগড়ী। হঠাৎ করেই একদম ভিন্ন বেশে দেখা যাচ্ছে ঢাকাই ছবির ব্যবসাসফল নায়ক অনন্ত জলিলকে। আর তার কারণ হলো তিনি সম্প্রতি তাবলীগ জামাতে যোগ দিয়েছেন। চলচ্চিত্রের রঙিন জগত ছেড়ে তার হঠাৎ এই পরিবর্তন নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলোর। আর তাই দেশের মিডিয়াগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছেন তিনি।

দ্য ডেইলি মেইল, এএফপি, আরব নিউজ, দ্য গালফ নিউজসহ আরও কিছু সংবাদ মাধ্যম অনন্ত জলিলকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। এএফপির সঙ্গে সরাসরি কথা হয়েছে অনন্ত জলিলের। তিনি বলেছেন, ‘আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। তাই আমি তার শুকরিয়া আদায় করতে চাই। আমি যদি নতুন প্রজন্মের কাছে ইসলামের বানী পৌঁছাতে পারে, তাহলে তারাও নবীর পথের অনুসারী হবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।’

তিনি আরও চলচ্চিত্র তৈরি করবেন কিনা তা জিজ্ঞেস করা হলে জানান, তার পরবর্তী ছবির মাধ্যমে ইসলাম প্রচার করবেন তিনি। অনন্ত জলিলের পাশাপাশি প্রতিবেদনে বাংলাদেশের আলোচিত মডেল নাজনীন আক্তার হ্যাপীর ইসলামের প্রতি ঝুঁকে পড়ার বিষয়টিও তুলে ধরা হয়।

গত ২৯ জুলাই শনিবার অনন্ত তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন ‘বন্ধুগণ, আমি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আসছি ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। আপনাদের/তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আলোচনা করব। সবার উপস্থিতি একান্তভাবে কাম্য। আমার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবে। দেখা হবে সবার সাথে।’ এই ঘোষণা দেওয়ার পর সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে হাজারো ভক্ত ভিড় করে। সেখানে তিনি উপস্থিত হয়ে সবাইকে তার তাবলীগ জামাতে যোগদানের বিষয়টি জানান এবং ইসলামের দাওয়াত দেন। এরপর থেকেই তার ফেসবুক পেজে তাবলীগ জামাত সংশ্লিষ্ট বিভিন্ন ছবি আপলোড করা শুরু করেন।

অনন্ত
চলচ্চিত্রের রঙিন জগত ছেড়ে তার হঠাৎ এই পরিবর্তন নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলোর
ট্যাগ: অনন্ত জলিলআন্তর্জাতিকতাবলীগ জামায়াতমিডিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড়ে এখনও ঝুঁকি নিয়ে বাস করছে সহস্রাধিক পরিবার

পরবর্তী

ছেলেটি মিষ্টি কথা বলছে?

পরবর্তী
বন্ধু নাকি প্রতারক

ছেলেটি মিষ্টি কথা বলছে?

দুইজন ব্যক্তি, একজনের মাথায় চুল ও গোঁফ, অন্যজনের চুল ও চশমা. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর

সর্বশেষ

ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT