বাংলাদেশ

হজ যাত্রীদের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

হজ যাত্রীদের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ধর্মমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি বলা হয়, ২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরে প্রাক-নিবন্ধিত ব্যক্তিকে আগামী ২৮ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর কোটা এখনও খালি আছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে আহ্বানকৃত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালন করতে আগ্রহীদের পরিচালক,হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন prp@hajj.gov.bd; বা morahajsection@gmail.com ই-মেইলে অবহিত করণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সকল ব্যক্তিকে আগামী ২৭ মার্চের পূর্বে পাসপোর্ট দাখিল করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের অন্য এক বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ১০ মার্চ তারিখে জারীকৃত বিজ্ঞপ্তিতে সময়সীমা ২১ মার্চের পরিবর্তে আগামী ২৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়।

তবে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে আগামী ২৭ মার্চের আগে পাসপোর্ট দাখিল করার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিষয়:হজ যাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…