চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ যাত্রীদের লাগেজ বিতরণে চরম অব্যবস্থাপনা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৭:১৪ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
হজ যাত্রীদের লাগেজ বিতরণে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রুট টু মক্কা’ ইনিশিয়েটিভ এর আওতায় হজ পালন করতে আসা হজযাত্রীদের লাগেজ বিতরণে চরম বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আগত হজযাত্রীরা। এসব লাগেজে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ওষুধাদি সময় মত না পেয়ে অনেক হজযাত্রী মক্কায় বাংলাদেশ হজ মিশনে অভিযোগ করেছেন।

চলতি বছরের ২৯ এপ্রিল থেকে বাংলাদেশী হজ যাত্রীদের ফ্লাইট শুরু হওয়ার প্রথম দিন থেকেই সময় মত লাগেজগুলো বিতরণ না করায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে । বিগত বছরগুলোতে হজ ফ্লাইটের শেষের দিকে লাগেজ ব্যবস্থাপনায় কিছুটা বিশৃঙ্খলা দেখা গেলেও এইবার প্রথম ফ্লাইট থেকেই বিশৃঙ্খলা দেখা যাচ্ছে।

শরিফুল ইসলাম সপরিবারে হজ পালন করতে গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরব আসলেও এখন পর্যন্ত নিজের লাগেজটি বুঝে পাননি। এ নিয়ে সংশ্লিষ্ট এজেন্সি মক্কায় অভিযোগ করেও এখন পর্যন্ত লাগেজ না পেয়ে অনেকটা হতাশ হয়ে পড়েছে।

কয়েকজন এজেন্সি মালিক, গ্রুপ লিডার অভিযোগ করেছেন, বিগত বছরগুলোতে লাগেজ বিতরণে নিয়োজিত কোম্পানি হজ যাত্রীদের লাগেজ স্ব স্ব হোটেলে পৌঁছে দিতেন। আবার অনেক সময় হোটেলে না পৌঁছাতে পারলেও পিক পয়েন্ট হিসেবে মক্কায় বাংলাদেশ হজ মিশনে বুঝিয়ে দিতেন। এবছর দায়িত্বপ্রাপ্ত কোম্পানি মক্কায় হজযাত্রী অধ্যুষিত সংশ্লিষ্ট এলাকা থেকে প্রায় সাত-আট কিলোমিটার দূরে পিক পয়েন্ট করায় হজ যাত্রীরা সময় মত লাগে পাচ্ছেনা বলে অভিযোগ করেন।

হজ এজেন্সিস এসোসিয়েশন বাংলাদেশ (হাব) এর প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব সারাফতি চুক্তি মোতাবেক সংশ্লিষ্ট কোম্পানি অবশ্যই হজ যাত্রীদের লাগেজ হোটেলে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, হজযাত্রীরা মক্কার রাস্তাঘাট চিনেনা। বিশেষ করে এতদূর থেকে লাগেজ সংগ্রহ করা কোনভাবেই সম্ভব নয়। তিনি এই বিষয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা বলেন, হজ যাত্রীদের আবাসনের হোটেলগুলো ৯০ শতাংশেরও বেশি মক্কার কাবাঘর বেষ্টিত মিসফালা, কুদাই, আল জিয়াদ, গাজা, জান্নাতুল মা’আলা অঞ্চলে অবস্থিত। এমতাবস্থায় ৮ থেকে ৯ কিলোমিটার দূর থেকে লাগেজ সংগ্রহ করা অনেকটা দুরহ হজ যাত্রীদের জন্য। তারা দাবি করেন, মক্কায় বাংলাদেশ হজ মিশনে পিক পয়েন্ট করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

ট্যাগ: লাগেজহজ যাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ বাংলাদেশের

পরবর্তী

কুষ্টিয়া পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা এবং সড়কের বেহাল পরিস্থিতি

পরবর্তী
কুষ্টিয়া পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের বেহাল পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা এবং সড়কের বেহাল পরিস্থিতি

তারেক রহমান শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে তারেক রহমানের আহ্বান

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT