বাংলাদেশ

হজ ফ্লাইট বাতিলের জন্য এজেন্টরা দায়ী: ধর্মমন্ত্রী

চ্যানেল আই ভবনের প্রবেশদ্বার ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ভবনের প্রবেশদ্বার ও দর্শনার্থীরা, বাংলাদেশে একটি প্রধান সংবাদ ও বিনোদন চ্যানেল।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেষ ফ্লাইটের ৮দিন আগে আজও যাত্রীর অভাবে বাতিল হয়েছে বিমানের আরো একটি হজ ফ্লাইট। একের পর এক হজ ফ্লাইট বাতিলের জন্য ধর্মমন্ত্রী এবার সরাসরি দায়ী করেছেন অসাধূ হজ এজেন্টদের। তালিকা করে দোষীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তবে গত কয়েকদিনের চেয়ে শুক্রবার আশকোনা হজ ক্যাম্পের চিত্রটি একটু আলাদা। আল্লাহর মেহমানরা এহরামের কাপড় পড়ে রওনা হচ্ছেন যার যার ফ্লাইটে।

হজক্যাম্পে এতো হজযাত্রীর উপস্থিতি তারপরও যাত্রীর অভাবে শুক্রবার সকালে বাতিল হয়েছে বিমানের একটি ফ্লাইট। এখন পর্যন্ত ১লাখ ২২ হাজার ৮শ’ ৬১ জনের বাংলাদেশ থেকে হজ ভিসা হয়েছে। ৯শ’ ১৯ জন ভিসার জন্য এখনো আবেদন করেননি। ভিসা আবেদনের সময়সীমা রোববার পর্যন্ত বাড়িয়েছে সৌদী দূতাবাস। ২৬ আগস্ট শেষ ফ্লাইট তাই বাকী ৮ দিনের মধ্যে সৌদী আরব যেতে হবে ৫১ হাজার ২শ’ ৯৫ জন হজযাত্রীকে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৬ হাজার জন। এজন্য প্রতিদিন ফ্লাইট প্রয়োজন হবে কমপক্ষে ১৬টি। এই যখন পরিস্থিতি এর মধ্যেও ধর্মমন্ত্রীর আশাবাদ, সবাই হজে যেতে পারবেন। তবে এজন্য দুষলেন হজ এজন্টদের।

প্রতিবার হজ নিয়ে এসব বিড়ম্বনা এড়াতে আগামীতে হজ ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: 

বিষয়:ধর্মমন্ত্রী হজ হজ এজেন্ট হজ ফ্লাইট হজক্যাম্প হজযাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…