ফেসবুকে হজ নিয়ে মন্তব্য করায় এনজিও পরিচালক মোহন কুমার মন্ডলকে গ্রেফতার করেছে সাতক্ষীরা পুলিশ।
শনিবার সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
শ্যামনগর থানার (ওসি) এনামুল হক জানান, মোহন কুমার মন্ডল শনিবার তার ফেসবুক আইডিতে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে শত শত মানুষ নিহত হওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করে একটি লেখা ছড়িয়ে দেন। এতে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ নেতা, স্থানীয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোহন কুমার মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছে পুলিশ।






