হজ অব্যবস্থাপনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। একইসঙ্গে যারা ভিসাসহ ফ্লাইট জটিলতায় এ বছর হজে যেতে বাধাগ্রস্থ হচ্ছেন তাদেরকে বিশেষ ফ্লাইটে ৪৮ ঘণ্টার মধ্যে হজে পাঠানোর নির্দেশনাও এই রিটে চাওয়া হয়েছে।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো: আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এই রিট আবেদনর শুনানি হতে পারে।







