চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রীরা যেন প্রতারণা ও ভোগান্তির শিকার না হন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪৬ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালন করতে এ বছর সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার (জুলাই ৪) জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১শ ৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায়ও অনেকে যাবেন। এর মধ্যে ৬৩ হাজার ৫শ ৯৯ জনকে পরিবহন করবে বিমান, বাদ বাকি হজ যাত্রীরা সৌদি এয়ারলাইন্সে যাবেন। প্রাক-হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হবে ফিরতি হজ ফ্লাইট।

প্রতিবছর ফ্লাইটে যাত্রী সঙ্কট এবং ভিসা জটিলাতার কারণে অনেক হজ যাত্রী মারাত্মক বিড়ম্বনায় পড়ে থাকেন। কখনো কখনো প্রতারণার শিকার হবারও খবর শোনা যায়। হজ যাত্রীদের এসব সমস্যা দেখতে সরকার তৎপর বলে বিভিন্নসময় ঘোষণা দিয়ে থাকেন সংশ্লিষ্ঠ কর্তাব্যক্তিরা, তারপরেও নানা অনিময় হয়।

যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম এবং সিলেট থেকেও এবছর যথাক্রমে ১৯টি ও ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে, বিষয়টি ইতিবাচক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ মাত্র দুটি এয়ারলাইন্স হজ যাত্রীদের পরিবহনে দায়িত্বপ্রাপ্ত হবার কারণে ফ্লাইট শিডিউলে জটিলতা দেখা দেয়। ভিসা প্রাপ্তির সময় ও ফ্লাইটের শিডিউলের সমন্বয় না হওয়ায় এ ধরনের সমস্যা দেখা দেয় বলে জানা গেছে।

হজ অফিসে ভিসার জন্য ডিও ইস্যু করা থেকে শুরু করে সৌদি দূতাবাস থেকে দ্রুত সময়ে হজ যাত্রীদের ভিসা দেয়ার প্রক্রিয়ায় সরকারের কূটনৈতিক তৎপরতা দরকার হলে তাও করা দরকার। সৌদি আরবে গিয়ে থাকার বাসস্থানের নিশ্চয়তা না হলে সৌদি কর্তৃপক্ষ ভিসা দেয় না, বাসস্থান নিয়েও অনেকসময় প্রতারণার শিকার হয় হজ যাত্রীরা।

বেসরকারি পর্যায়ে হজ এজেন্টদের মাধ্যমে যারা হজ পালনের জন্য প্রস্তুতি নেন, তারা অনেকসময় প্রতারণার শিকার হন। এসব ক্ষেত্রে আগ্রহী হজ যাত্রীদের আরো সচেতন হওয়া দরকার এবং কোনো ধরণের অনিয়মের আভাস পেলে বিষয়টি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে দেয়া যেতে পারে।

Reneta

সার্বিকভাবে বিষয়গুলোতে আরও মনোযোগ দেয়া দরকার বলে আমরা মনে করি। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ যাত্রীদের নিরাপদ ও ঝামেলামুক্ত হজযাত্রার ব্যবস্থা করতে কার্যকর পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়হজহজ ফ্লাইট বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT