চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকি: চ্যাম্পিয়নের প্রাইজমানি মাত্র ৫০ হাজার!

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:২০ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

দেশী-বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে মৌসুমের
প্রথম হকি টুর্নামেন্ট।

প্রায় দু’বছর পর মাঠে নামছে মোহামেডান, মেরিনার
ইয়াংস, ওয়ারী, ওয়ান্ডারার্স। তবে এমন টুর্নামেন্টে কেন চ্যাম্পিয়ন দলের
প্রাইজমানি ৫০ হাজার আর রানার আপের প্রাইজমানি ৩০ হাজার হবে তা প্রশ্নবিদ্ধ
থেকেই যাচ্ছে।

ক্লাব হকির চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির পরিমাণ কম হওয়া এক কথায় দুঃখজনক এমনটা জানিয়েছেন বাংলাদেশ হকি দলের সাবেক খেলোয়াড় রাহুল রায়।

Banglabid

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, টুর্নামেন্টে দেশ সেরা খেলোয়াড়দের সঙ্গে বিদেশী অনেক খেলোয়াড় অংশ নিবে যা হকির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু প্রাইজমানির পরিমাণ মাত্র ৫০ হাজার হওয়া খেলোয়াড়দের জন্যও লজ্জাজনক বিষয়।

ক্লাব কাপ হকিতে ৯টি দল অংশ নিতে যাচ্ছে। ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নিবে।

এক সময় জাতীয় দলের হয়ে হকির মাঠ কাঁপানো তারকা রাহুল রায় চ্যানেল আই অনলাইনকে বলেন, ক্লাবগুলো লাখ লাখ টাকা খরচ করে দল গঠন করে, কিন্তু চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি পরিমাণ কম রাখা সত্যিই অকল্পনীয় বিষয়। ভবিষ্যতে হকি ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা ক্লাব পর্যায়ের টুর্নামেন্টগুলোর প্রাইজমানি সম্মানজনক করার ব্যাপারে আরও দায়িত্বশীল হবে বলে আশা করেন সাবেক জাতীয় দলের এ খেলোয়াড়।

Reneta

ক্লাব হকি টুর্নামেন্টে অন্যতম দল আবাহনী লিমিটেড রোববার রাজধানীতে জার্সি উন্মেচন অনুষ্ঠানে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেয়। ভিসা জটিলতার কারণে তাদের ৫ পাকিস্তানী খেলোয়াড় এখনো এসে পৌঁছাতে পারেনি।

অন্যদিকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে জাতীয় দলের সাবেক জার্মান কোচ গেরহার্ড পিটারকে উড়িয়ে এনেছে মেরিনার ক্লাব। এক জার্মান মিডফিল্ডারসহ দলে যোগ দিয়েছেন ২ কেনিয়ান। যোগ দেবেন দু’জন মালয়েশিয়ানও।

উদ্বোধনী দিনেই দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামবে একই গ্রুপে থাকা ঢাকার ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডান।

ক্লাব কাপ হকির ‘ক’ গ্রুপে রয়েছে উষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও এ্যাজাক্স এসসি। ‘খ’ গ্রুপে রয়েছে- আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাব কাপ হকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যাপক রেজাউল হত্যায় ইইউ রাষ্ট্রদূতের নিন্দা

পরবর্তী

‘বাঁচাও ফুটবল’ পরিষদের নির্বাচনী ইশতেহার

পরবর্তী

‘বাঁচাও ফুটবল’ পরিষদের নির্বাচনী ইশতেহার

সাকিবদের জয়ে চাই ১৬১ রান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT