আগেই নিশ্চিত হয়ে ছিল সেমিফাইনাল। বৃহস্পতিবার সোনালী ব্যাংককে ৭-১ গোলে উড়িয়ে ক্লাব কাপ হকির ‘এ’ গ্রুপের সেরাও হয়েছে আবাহনী। আগে অ্যাজাক্স এসসিকে ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে মেরিনার্স ইয়াংস।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাহনীর হয়ে হ্যাটট্রিক করেছেন কৃষ্ণ কুমার। একটি করে গোল করেন প্রসেনজিত, আফসার উদ্দিন, মুসা মিয়া ও মোহাম্মদ মহসিন।
আগামী শনিবার ‘বি’ গ্রুপের রানার্স আপ ভিক্টোরিয়ায় মুখোমুখি হবে আবাহনী। সিতুল ও কৌশিকের জোড়া গোলে ‘বি’ গ্রুপের সেরা মেরিনার্স একইদিনে লড়বে সোনালী ব্যাংকের।








