চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক-মহাসড়কে মোটরসাইকেল কি মৃত্যুযানে পরিণত হচ্ছে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৬ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

গত জুন মাসে দেশে ৩২৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৯৮ জন মানুষ এবং আহত ৪২৩ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩.৪২ শতাংশ। আর ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫১ জন, যা মোট নিহতের ৩৭.৯৩ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। শুধুমাত্র একমাসের এই পরিসংখ্যানের বিষয়টি খুবই উদ্বেগজনক।

দেশে সড়ক দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে, আর এতে যেভাবে তাজা প্রাণ ঝরে যাচ্ছে, তা নিয়ে সচেতন মহলের মধ্যে ক্রমেই ক্ষোভ এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কোনোভাবেই যেন এ দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। নানা আলোচিত ঘটনার পরে দেশের সড়কে কড়াকড়ি ও নতুন নতুন আইন এলেও খুব একটা পরিবর্তন যে হচ্ছে না, তা প্রতি মাসে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা দেখের বোঝা যাচ্ছে। অদক্ষ চালক, সড়কের বেহাল অবস্থা, সড়কে বেপরোয়া যান চালানো, ওভারটেক করাসহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা মত দিয়ে থাকেন বিভিন্ন সময়ে।

প্রতিবেদনে দেখা যায়, দুর্ঘটনায় সম্পৃক্ত ৫২২টি যানবাহনের মধ্যে মোটরসাইকেল ১৪২টি। দেশে মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাবে, ২০২০ সাল নাগাদ দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৩১ লাখ ২৫ হাজার ৬৫৩টি। এর মধ্যে ২০২০ সালেই ৩ লাখ ১১ হাজার ১৬টি মোটরসাইকেলের নিবন্ধন হয়েছে। ২০১০ সালে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ছিল ৭ লাখ ৫৫ হাজার ৫১৪টি। মোটরসাইকেলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। মোটরসাইকেল যেন মৃত্যুযানে পরিণত হয়েছে!

হেলমেট পরিধান করা, ২ জনের বেশি মোটরসাইকেলে না ওঠাসহ নানা নিয়ম থাকলেও সড়ক-মহাসড়কে অহরহ নিয়ম ভঙ্গ করে চলছে মোটরসাইকেল। আইন-শৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতা থাকলেও নিয়ন্ত্রণে আসছে না। আর দুর্ঘটনার শিকার হওয়া মোটরসাইকেল চালকদের অধিকাংশই তরুণ। সড়ক নিরাপত্তায় কাজ করা বিশেষজ্ঞ, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অবস্থার পরিবর্তন হওয়া খুবই জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোটরসাইকেল দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারও সেঞ্চুরি হাতছাড়া করলেন লিটন

পরবর্তী

মাহমুদউল্লাহর ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

পরবর্তী

মাহমুদউল্লাহর ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

'পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া ফোন ৩০ হাজার টাকায় বিক্রি'

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT