চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত এবং সকালে নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- হালিশহর এলাকার বাসিন্দা আইনজীবী রফিকুল ইসলাম (৭০) ও পাহাড়তলী এলাকার মো. আইয়ুব আলী ওরফে সুজন (২৬)। তবে সুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, হালিশহর কে ব্লক এলাকায় প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন আইনজীবী রফিকুল ইসলাম। এসময় একটি ট্রাক তাকে চাপ দিয়ে দ্রুত চলে যায়।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রফিকুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে শুক্রবার ভোররাত ৩টার দিকে সরাইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় গুরুতর আহত হন সুজন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com
ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)