সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ক্ষুদে গানরাজের তিলোত্তমা

বাচ্চা শিল্পী ক্ষুদে গানরাজের তিলোত্তমা গান পরিবেশন করছে, যা বাংলাদেশের একটি জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ
মেরিনা লাভলী, রংপুর: চ্যানেল আই ক্ষুদে গানরাজ শিল্পী তিলোত্তমা বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে মারা গেছেন তার মা।
গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় থেকে প্রাইভেট কারে করে বড় বোনের বাসায় যাওয়ার পথে দিনাজপুর বীরগঞ্জ কবিরাজেরহাট এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটি উল্টে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিলোত্তমা বিশ্বাসের মা স্মরণিকা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
কান ও মাথা দিয়ে রক্তক্ষরণ এবং বুকে ও মাথায় আঘাত লাগায় তিলোত্তমা শংঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদমান।
তিলোত্তমা বিশ্বাসসহ আহত তিলোত্তমার বাবা নির্মল বিশ্বাস, ছোট বোন আঁখি বিশ্বাস ও ছোট ভাই পলক বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






