চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় আহত মেসিদের কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কোলানি। তবে মেসিদের কোচ আহত হলেও অবস্থা গুরুতর কিছু নয়। প্রাথমিক চিকিৎসা শেষে স্কোলানিকে হাসপাতাল থেকে ছেড়েও দেয়া হয়েছে।

মঙ্গলবার সাইকেল চালানোর সময় পেছন থেকে একটি কার তাকে ধাক্কায় দেয়। আহত স্কোলানিকে সঙ্গে সঙ্গে পালমা ডি মোলারকা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে কিছু সময় পর ছেড়ে দেয়া হয়। মুখ ও শরীরের বেশ কয়েকটা জায়গা কেটে গেলেও অবস্থা তেমন গুরুতর নয়।

এক টুইট বার্তায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্কোলানির অবস্থা গুরুতর কিছু নয়। ইএসপিএন ফুটবলকে একই রকম কথা জানিয়েছে হাসপাতাল সূত্র। স্কোলানির বাড়ি ফেরার খবরও নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

পরে অবশ্য এক টুইটে স্কোলানি লিখেছেন, ‘আমি যতগুলো বার্তা পেয়েছি তার জন্য সবাইকে ধন্যবাদ, মাত্র কয়েকটা সেলাই লেগেছে এবং বাড়িতেও ফিরেছি! সবাইকে ধন্যবাদ।’

পৌরসভা শহর ক্যালভিয়ায় আগে থেকেই ফুটবল খেলেছেন স্কোলানি, সেখানেই একটি বাড়িতে থাকেন। পোর্টাল নউস এলাকায় প্রায় প্রতিদিনই সাইকেল চালান তিনি। তবে এদিন দুর্ঘটনায় পড়েন স্কোলানি।

গত বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলি বহিষ্কার হওয়ার পর থেকে আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন স্কোলানি। প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকলেও কিছুদিন আগে তাকে পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা কোচলিড স্পোর্টসস্কোলানি
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT