চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্লেজিংয়ের’ অভিযোগ অস্বীকার করলেন এলগার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ডারবানে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে গুড়িয়ে ২২০ রানের বড় জয় তুলে ১-০ তে এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকা। ম্যাচের জয় ছাপিয়ে শিরোনাম হয় বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের অসহনীয় স্লেজিং। শুক্রবার দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে যা পুরোটাই নাকচ করেছেন স্বাগতিক অধিনায়ক ডিন এলগার।

‘প্রোটিয়ারা ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ। গালিগালাজ করা কিংবা অশালীন ভাষার ব্যবহার বন্ধ হয়েছে বহু আগেই। আমরা ব্যাটিং করার সময় বাংলাদেশ যা করেছে তা ফিরিয়ে দিলে ব্যাপারটা খারাপ হত। ম্যাচ শেষে তাদের করা অভিযোগ সঠিক নয়।’

তবে ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে মোটেও সন্তুষ্ট নয় বাংলাদেশ। ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস ইতিমধ্যেই পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং এবং হোম দলের স্লেজিংয়ের বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবেন বলে জানিয়েছেন। যার প্রেক্ষিতে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পরামর্শ দিয়েছেন এলগার।

‘আমরা বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রতি অশ্লীল ভাষা ব্যবহার করিনি। কারণ আমরা তাদের সম্মান করি। তাদের আরও কঠোর হতে হবে। এমনভাবে খেলতে হবে যাতে তারা অভ্যস্ত নয়। আমরা মর্যাদার সাথে সবকিছু করি। সত্যি বলতে আমি মাঠে কোনো খারাপ স্লেজিং দেখিনি। এমনকি তাদের দিক থেকেও। এটা টেস্ট ক্রিকেট, প্রতিপক্ষের উপর মাঝে মাঝেই চোখ রাঙাতে হবে।’

ডারবান টেস্টে স্পট লাইটে ছিল অস্বাভাবিক রিভিউ। দুই ইনিংসে প্রতিটি দলের চারটি রিভিউ বরাদ্দ থাকলেও দুই প্রোটিয়া আম্পায়ার মারাইস ইরাসমাস ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক পরিচালিত ম্যাচে সর্বমোট ২১ টি রিভিউ নিয়েছে দু-দল। বাংলাদেশ নিয়েছে ১১ বার বিপরীতে প্রোটিয়ারা ১০ বার। শেষ টেস্টে মাঠে নামার আগে আম্পায়ারদের পক্ষেই কথা বলেছেন প্রোটিয়া অধিনায়ক।

‘আম্পায়ারিং কঠিন ছিল। উইকেটে বাউন্স ছিল যার ফলে তাদের সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়েছে। তারা ভালো আম্পায়ার। খেলোয়াড়দের মতো তারাও ভুল করে, আমি নিশ্চিত তারা এখান থেকে অনেক কিছু শিখবে। আম্পায়াররা সিদ্ধান্ত নেন এবং আমাদের সেটাকে সম্মান করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্পায়ারিং বিতর্কএলগারজালাল ইউনুসমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT