চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্লামডগ মিলিয়নিয়ার’ অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২১
বিনোদন
A A
অভিনেতা স্লামডগ মিলিয়নিয়ার, চোখে চমক ও হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ অভিনেতা মধুর মিত্তালের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন তার প্রাক্তন বান্ধবী।

গত ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ের খার থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪বি, ৫০৯ এবং ৩২৩ ধারায় এফআইআর জারি হয়েছে মিত্তালের বিরুদ্ধে।

তবে এতদিন বিষয়টি নিয়ে মধুর মিত্তাল চুপ থাকলেও অবশেষে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ অভিনেতা, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন।

বম্বে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে মধুর বলেন, ‘এই সমস্ত মিথ্যে থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং বিরক্তি বোধ হচ্ছে। হোয়াটসঅ্যাপে এমন অনেক মেসেজ পেয়েছি যেগুলো আমার চরিত্রকে মেরে ফেলছে। এগুলো দিনের পর দিন কাস্টিং ডিরেক্টরদের গ্রুপে ফরওয়ার্ড করা হচ্ছে, যাতে আমার কাজে ক্ষতি হয়। সতের বছর বয়স থেকে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য, মিডিয়ার এই সমস্ত রিপোর্ট আমার উপর প্রভাব ফেলছে।

তিনি বলেন, আপনাদের ধারণার বাইরে এই মিথ্যে ঘটনাটি আমার পরিবার এবং আমার ক্যারিয়ারের ওপর কতোটা প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করছি মিডিয়ার এই এক তরফা রিপোর্টের ভিত্তিতে আমার বিষয়ে কোন ধারণা তৈরি না করার জন্য। আইনের উপর আমার বিশ্বাস আছে, খুব শিগগির সত্যিটা বেরিয়ে আসবে।’

এদিকে অভিনেতার প্রাক্তন বান্ধবীর আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের চোখের নিচে, ঘাড়ে এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, ‘মেয়েটি তার সম্পর্কে বলার মতো পরিস্থিতিতে নেই। তার বান্ধবী আমার সঙ্গে যোগাযোগ করেছে। মেয়েটির চোখের নীচে, ঘাড়ে এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। আমি ধরতে পেরেছি সে মারধর এবং যৌন হেনস্তার শিকার হয়েছে।

স্লামডগ মিলিয়নিয়ারে জনপ্রিয়তা পাওয়ার পর মধুর একাধিক ছবির কাজ করেছেন। ‘মিলিয়ন ডলার আর্ম’, ‘পকেট গ্যাংস্টার’ এবং ‘মাতার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। টেলিভিশন পর্দায় ‘ট্রেজার আইল্যান্ড’এ শেষবার তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিকা নিয়ে ট্রলের শিকার সাইফ আলী

পরবর্তী

ভ্যাকসিন আসায় মহামারি সংকট কেটে যায়নি: ডব্লিউএইচও

পরবর্তী
করোনাভাইরাস

ভ্যাকসিন আসায় মহামারি সংকট কেটে যায়নি: ডব্লিউএইচও

মির্জা ফখরুল স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিতের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার চেতনা সম্পূর্ণ ভূলুণ্ঠিত: মির্জা ফখরুল

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT