চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্রষ্টার ইচ্ছায় মক্কার দুর্ঘটনা: বিন লাদেন গ্রুপের প্রকৌশলী

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
৬:১৩ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মক্কায় মসজিদ-আল-হারামে ক্রেন ভেঙ্গে ১শ’ ৭ হাজি নিহতের ঘটনাকে ‘দৈব কর্ম’ বলে আখ্যায়িত করেছেন মসজিদ সম্প্রসারণের কাজে নিয়োজিত এবং ক্রেনের মালিক বিন লাদেন গ্রুপের এক প্রকৌশলী। তিনি বলেন, দুর্ঘটনাটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়নি; হয়েছে স্রষ্টার ইচ্ছায়।

প্রবল ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে ভেঙ্গে পড়া ক্রেনের অংশ পড়ে ১০৭ জন নিহত হওয়া ছাড়াও আহত হন আরো দুই শতাধিক মানুষ।

বিন লাদেন গ্রুপের প্রকৌশলী জানান, বিশাল প্রকল্পের অংশ হিসেবে ক্রেনটি অন্য ক্রেনগুলোর মতোই গত ৩/৪ বছর ধরে কোনো সমস্যা ছাড়াই একই জায়গায় রাখা ছিলো। কিন্তু এর আগে সেগুলো কোনো দুর্ঘটনার কারণ হয়নি।

তিনি বলেন, ‘আমি শুধু এতোটুকুই বলতে পারি, যা হয়েছে তাতে মানুষের কোনো হাত ছিলো না। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিলো না সেটা। পুরোটাই ঘটেছে সম্পূর্ণ দৈবভাবে।’

ভেঙ্গে পড়া ক্রেনটি কাবা শরীফের চারপাশে তাওয়াফ করার স্থানটি সম্প্রসারণের কাজে ব্যবহার হচ্ছিলো। হাজার হাজি একসঙ্গে সেখানে কাবা তাওয়াফ করেন। তাই তাদের যেনো কোনো অসুবিধা না হয়, সেভাবেই ক্রেনটি বসানো হয়েছিলো।

তিনি বলেন, ঘটনার সময় ক্রেনের সঙ্গে লাগানো শক্তিশালী ভারী আংটাটি ঝড়ে ভীষণভাবে দুলতে থাকে, যার কারণে পুরো ক্রেনটিই ঘুরে পড়ে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটায়।

Reneta

অর্থাৎ ক্রেনটি পেশাদারিত্বের সঙ্গেই স্থাপন করা হয়েছিলো বলে দাবি করে তিনি বলেন, কয়েক বছর ধরে ক্রেনটি নিরাপদে ব্যবহার করা হচ্ছিলো। হঠাৎ করে ঝড় এবং বজ্র আঘাত না করলে কোনোভাবেই এতো বড় দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন ওই প্রকৌশলী।

আল-কায়েদার শীর্ষ নেতা, নিহত ওসামা বিন লাদেন পরিবার বিন লাদেন গ্রুপ পরিচালনা করে। ঘটনাক্রমে নাইন-ইলেভেন বার্ষিকীর দিনই মক্কায় ওই দুর্ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT