চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার স্কুল কলেজের স্যাররা ফোন করে বাহবা জানিয়েছেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

রোমান্টিক কমেডি নাটকের নির্মাতা হিসেবে কাজল আরেফিন অমির হাঁকডাক বেশ। হাস্যরস দিয়ে যা তৈরি করেন দর্শক লুফে নেয়। সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হওয়া পরিচালক কাজল আরেফিন অমি ‘ভাইরাল গার্ল’ নামে একটি অন্য প্যার্টানের নাটক বানিয়েছিলেন। যেখানে ছিল না কোনো কমেডি বা রোমান্টিকতা!

সোশ্যাল মিডিয়া ব্যবহারে ভয়ঙ্কর পরিণতি ও এর ফলে মানুষের সাজানো জীবন যে তছনছ হয়ে যেতে পারে, সেই সব ভুল চোখে আঙুল দিয়ে দেখান অমি। এ নাটকটি বানিয়ে দর্শকের কাছ থেকে অন্যরকম সাড়া পেয়েছেন জনপ্রিয় এ নাট্য নির্মাতা।

মাত্র ১৩ দিনেই ৫০ লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন। কাজল আরেফিন অমি বলেন, রোমান্টিক কমেডি কনটেন্টগুলো সবসময় জনপ্রিয়তা বেশি পায়। শিক্ষণীয় বিষয় কম দেখে। জনপ্রিয়তা আর ভিউস কিন্তু এক জিনিস নয়। যেটা জনপ্রিয় হবে সেটা কোনোভাবেই আটকে রাখা যাবেনা। যেমন ‘ব্যাচেলর পয়েন্ট’। ‘ভাইরাল গার্ল’ যে জনপ্রিয় হয়ে উঠবে এই আশা নিয়ে আমি কিংবা মেহজাবীন আপু কেউই কাজ শুরু করিনি।

তিনি বলেন, যেহেতু এটা শিক্ষণীয় কাজ, তাই চেষ্টা করেছিলাম কাজটা ভালো হোক এবং অন্যরকম হোক। যে কাজটি দিয়ে নির্মাতা হিসেবে দর্শক নতুনভাবে অমিকে চিনবেন। প্রত্যাশা ছিল, হয়তো মানুষ বলবে, কাজটা ভালো হয়েছে। কিন্তু এতো বেশি সাড়া পাবো এবং জনপ্রিয়তা পেয়ে যাবে আমাদের কারও কল্পনাতে ছিল না। আমার স্কুল কলেজের স্যাররা পর্যন্ত আমাকে ফোন করে বাহবা জানিয়েছেন। কাজ ভালো লাগলে এখন অনেকেই ম্যাসেঞ্জারে টেক্সট দিয়ে জানায়। কিন্তু ফোন করে উইশ করে না। ‘ভাইরাল গার্ল’ বানিয়ে অনেকদিন পর ফোনে অনেক অনেক উইশ পেয়েছি। আমার ছোটবেলা শিক্ষকরা আমাকে ফোন দিয়েছেন।

কাজল আরেফিন অমি বলেন, আগে টিভিতে ভালো কাজ অনএয়ার হলে ফোন আসতো। এবার অনেকদিন পর অনেক অনেক ফোন পেয়েছি। এমন কিছু মানুষ আমাকে ফোন করেছেন যা আমার কাছে ছিল প্রত্যাশার বাইরে। ‘ভাইরাল গার্ল’ শিক্ষণীয় কাজ হলেও রোমান্টিক বা কমেডি কনটেন্টের মতো ভিউস টানছে। এটা আমাদের জন্য আশার ব্যাপার। পরিচালকরাও এমন কনটেন্ট আগামীতে বানাবেন এবং প্রযোজকরা এমন কনটেন্ট তৈরিতে উৎসাহিত হবেন। ভিউস হবে না এমন ধারণা পালটে যাবে। আমি নিজেও প্রচণ্ডভাবে উৎসাহিত হয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে আরও শিক্ষণীয় কাজ বানাবো।

এবারের ভালোবাসা দিবসে ‘লতা অডিও’ ও ‘ফিমেল’ নামে দুটি নাটক বানিয়েছেন কাজল আরিফিন অমি। প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস সিজন সিক্স এ পাঁচটি ভালোবাসার গল্প দিয়ে পাঁচটি শর্টফিল্ম বানিয়েছেন তিনি।

Reneta

পরিচালক অমি বলেন, পরপর দুবার প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস বানাচ্ছি। এর আগে কোনো ডিরেক্টর রিপিট হয়নি। গতবারের অভিজ্ঞতা ভালো বলেই এতো চমৎকার কাজ আবার করছি। দুজন বন্ধুর গল্প, স্বামী-স্ত্রীর গল্প, বাবা-ছেলের গল্প, প্রপোজের গল্প এমন পাঁচটি গল্প নিয়ে তৈরি করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিছোটপর্দাটেলিভিশননাটকভাইরাল গার্লমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT