চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামিদের ‘ন্যাড়া’ করার পরিকল্পনা ভেস্তে দেবেন বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

তিনি এসেছেন ক্রিকেট খেলাটার সঙ্গে অনুষঙ্গ হিসেবে বিনোদনকে মেশানোর অঞ্চল থেকে। ড্রেসিংরুমে, মাঠে-মাঠের বাইরে অন্যতম মজার চরিত্রও তিনি। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি আরেকবার আলোচনার মজার কাণ্ড করেই। তার দল পেশোয়ার জালমি পিএসএলের শিরোপা জিতলে স্কোয়াডের সকলে ‘ন্যাড়া’ হবেন, এমনই এক ভিডিও বার্তা দিয়েছেন স্যামি!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল মাঠে গড়াবে রোববার। বাংলাদেশ সময় রাত নয়টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম স্যামির দল পেশোয়ার জালমির প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। নিরাপত্তা শঙ্কা আর সেটি কাটিয়ে ওঠার তোড়জোড়ের মধ্যে ভারী হয়ে আছে ফাইনাল ম্যাচের পরিবেশ। স্যামির এই বার্তায় সেটিই যেন হালকা করার চেষ্টা!

স্যামি নিজে এমনিতেই বছরের ১২ মাসই মাথা মোড়ানো। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানি তারকা ইউনিস খানের কাছে জানতে চাচ্ছেন- তিনি স্যামির ‘ন্যাড়া’ মাথা পছন্দ করেন কিনা। উত্তরে ইউনিস হ্যাঁ সূচক কথাই বলেছেন। সঙ্গে নিজের মাথা ‘ন্যাড়া’ করার কথাও বলেছেন মজা করে। স্যামি তখন ইউনিসের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলেন, ওকে। আমরা যদি ফাইনাল জিতি তবে দলের সকল খেলোয়াড়ই ‘ন্যাড়া’ করবে।

ভিডিওতে পেশোয়ারের ফ্র্যাঞ্চাইজি মালিক জাভেদ আফ্রিদির দিকেও ‘ন্যাড়া’ করার প্রশ্ন ছুঁড়ে দেন স্যামি। তিনি অবশ্য করজোড়ে ক্ষমা চেয়ে স্যামির পাগলামি থেকে নিজেকে দূরে রাখেন।

রোববার রাতে স্যামিদের ফাইনালের দিকে নজর থাকবে বাংলাদেশি ক্রিকেট ভক্তদেরও। দেশি তারকা এনামুল হক বিজয় যে গেছেন ফাইনাল খেলতে। বিজয়ের অবশ্য স্যামির প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামার কথা। এমনকি দুর্দান্ত এক ইনিংস খেলে ভেস্তে দিতে পারেন স্যামিদের মাথা মোড়ানোর পরিকল্পনাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হক বিজয়ড্যারেন স্যামিপিএসএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ পার্কিং বন্ধে ডিএসসিসি’র অভিযান

পরবর্তী

এমপি লিটন হত্যায় কাদের খানের ব্যক্তিগত সহকারী আটক

পরবর্তী

এমপি লিটন হত্যায় কাদের খানের ব্যক্তিগত সহকারী আটক

নারী দিবসে কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার রায়

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT