চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেতা’ স্যামিকে ধরে রাখল রাজশাহী কিংস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
স্পোর্টস
A A
স্যামিকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

স্যামিকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

গত আসরে বিপিএলে রাজশাহী কিংসকে ফাইনালে তুলেছিলেন ড্যারেন স্যামি। ব্যাটে-বলে নজড়কাড়া পারফরম্যান্স ছিলই, নেতৃত্বেও ছিলেন অসাধারণ। শিরোপা জিততে না পারলেও স্যামির সেই নেতৃত্বগুণে মুগ্ধ দলটির ম্যানেজমেন্ট। এবারও তাই ক্যারিবীয় তারকাকে ধরে রাখল রাজশাহী। কিংসদের হয়েই বিপিএলের পঞ্চম আসর মাতাবেন স্যামি।

স্যামির বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমীদ আজিজুল হক বলেন, ‘স্যামি দলে থাকলে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্য থেকে সেরাটি বের করে আনতে সক্ষম হবেন। গত বছরের মতো এবারও ভালো পারফরম্যান্স উপহার দিতে টিম মিটিংয়ে বেশ কিছু ব্যাপারে প্রস্তাব করা হয়েছে। তারই অংশ হিসেবে এবার দেশীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বেশকিছু চমক থাকবে।’

বিপিএলের পঞ্চম আসর শুরু হবে নভেম্বরে। চার মাসেরও বেশি সময় বাকি। তবে এরইমধ্যে ঘর গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকা ডায়নামাইটস ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইসকে। পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির, অলরাউন্ডার শহিদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন ও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গেও চুক্তি সেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গত আসরে তৃতীয় স্থান পাওয়া খুলনা টাইটানসের কোচ হয়ে আসছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। গত আসরে এই দলটির কোচের ভূমিকায় ছিলেন স্টুয়ার্ট ল।

আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। তার আগে পছন্দ অনুযায়ী বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই আগেভাগেই পছন্দের ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরে নিচ্ছে তারা।

আগামী ২ নভেম্বর মিরপুরে হবে পরের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ৪ নভেম্বর মাঠে গড়াবে লড়াই। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে তৃতীয় ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সিলেট। এবার সর্বাধিক আট দলের অংশগ্রহণে হতে যাচ্ছে আসর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড্যারেন স্যামিবিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

হান্টা ভাইরাসে প্রতি ১০ জনে প্রাণ হারাতে পারেন ৪ জন | Hantavirus

মে ১৫, ২০২৬

পদ্মা ব্যারাজ কী, কীভাবে কাজ করবে?

মে ১৫, ২০২৬

সিরাজগঞ্জে সাড়ে ৭ কি.মি ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT