চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-ওয়ার্নারের পাকিস্তান সিরিজে ফেরা হল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গুঞ্জন ছিল পাকিস্তানের বিপক্ষে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ থাকা দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। সেটা গুঞ্জনই থেকে গেল। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ফেরা হচ্ছে না বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তারকাদ্বয়ের। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

গত বছরের ২৯ মার্চ সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিষ কাগজ দিয়ে বল টেম্পারিংয়ের দায়ে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ ও ওয়ার্নার। নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছেন আরেক পাপী ক্যামেরন বেনক্রফট। স্মিথ-ওয়ার্নারের সব ধরনের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ মার্চ।

নিষেধাজ্ঞা শেষে সরাসরি জাতীয় দলে না ফিরিয়ে দুজনকে একটু পরীক্ষা-নিরীক্ষা করতে চায় অস্ট্রেলিয়া। তাই জাতীয় দলে না ডেকে আগে তাদের আইপিএলে খেলার সুযোগ করে দিয়েছে।

Banglabid

শুক্রবার পাকিস্তান সিরিজের দল ঘোষণা সময় অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের চেয়ারম্যান ট্রেভর হন্স বলেছেন, ‘তাদের দুজনের শাস্তির মেয়াদ শেষ হবে ২৮ মার্চ। স্টিভ এবং ডেভিড দুজনেই ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসনে রয়েছেন। তারা খেলায় ফেরার জন্য তাদের সেরা পথ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে রাজি হয়েছে। ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই লিগ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের জন্য সেরা মঞ্চ।’

‘ডেভিড সানরাইজার্স হায়দরাবাদে এবং স্মিথ রাজস্থান রয়্যালসে খেলবেন। আইসিসি বিশ্বকাপ এবং অ্যাশেজের আগে আইপিএলে উভয়ই ক্রিকেটার কেমন করে অস্ট্রেলিয়া তাদের অগ্রগতির দিকে নজরদারি করতে থাকবে।’ যোগ করেন হন্স।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তাতে আরো একটি বড় নাম অনুপস্থিত আছে। দলে নেই পেস আক্রমণের অন্যতম নেতা মিচেল স্টার্ক। তিনিও ইনজুরি থেকে সেরে উঠছেন। মূল ফোকাস বিশ্বকাপে বলে এই সিরিজে স্টার্ককে দলে রেখে ঝুঁকি নিতে চায়নি অজিরা।

Reneta

ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের দ্বিতীয় টেস্ট থেকেই দলের বাইরে স্টার্ক। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নেন তিনি। কিন্তু ইনজুরির কারণে পরের টেস্ট ও বর্তমান ভারত সফরের দলেও থাকা হয়নি।

বাজে সময় কাটলেও ঘোষিত দলের নেতৃত্বে থাকছেন ওপেনার অ্যারন ফিঞ্চ। স্পিনার নাথান লায়নকে সীমিত ওভারের ক্রিকেটে আরো একটি সুযোগ দেয়া হয়েছে। দলের মিডলঅর্ডার সামলানোর দায়িত্বে থাকছেন ভারত সফরের দলে থাকা পিটার হ্যান্ডসকম্ব, অ্যাস্টন টার্নার এবং অ্যালেক্স ক্যারি।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন টার্নার, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, নাথান লায়ন, অ্যাডাম জাম্বা, নাথান কোল্টার-নাইল ও জেসন বেহরেনডোর্ফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগের রাতে ব্যালট বাক্স ভর্তির ঝুঁকি কমাতে ইভিএম পদ্ধতি: সিইসি

পরবর্তী

নারী, সইতে নারি!

পরবর্তী

নারী, সইতে নারি!

জাতির সাথে প্রতারণা করেছেন সুলতান মনসুর: ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT