চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের পর প্রোটিয়াদের দায়িত্বে বাউচার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার অস্থায়ী কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন মার্ক বাউচার। প্রোটিয়া সাবেক উইকেটকিপার এখন ঘরোয়া টি-টুয়েন্টি লিগের দল টাইটান্সের কোচ। দেশটির ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি এসেই খেলোয়াড়ি জীবনের সতীর্থ বাউচারকে দায়িত্ব তুলে দিচ্ছেন। এতদিন দল সামলাচ্ছিলেন সহকারী কোচ এনোখ এনকিউয়ি। তাকে অবশ্য সরানো হচ্ছে না। বাউচারের সঙ্গেই কাজ করবেন তিনি।

চোখে মারাত্মক চোট পাওয়ায়, ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন মার্ক বাউচার। তার আগে পর্যন্ত ১৪৭টি টেস্ট, ২৯৫ ওয়ানডে ও ২৫টি টি-টুয়েন্টি খেলেছেন।

সাউথ আফ্রিকান মিডিয়া সূত্রে খবর, দেশটির বোর্ডের ডিরেক্টর হিসেবে স্মিথ তিন মাস কাজ করবেন। কারণ তার আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি আছে। যে কারণে পুরো মেয়াদের জন্য না-করে, বাউচারকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

কোচের দায়িত্ব নিয়ে বাউচারের কাজ হবে, তার কোচিং প্যানেল এবং দলের অধিনায়ক ঠিক করা। তিনি দ্রুতই ব্যাটিং কোচ হিসেবে জ্যাক ক্যালিসের নাম ঘোষণা করবেন বলে গুঞ্জন।

বাউচার সাউথ আফ্রিকার ঘরোয়া লিগের দল টাইটান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে তিনি টাইটান্সের কোচ হন। এরপর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলটি একটি প্রথম শ্রেণির শিরোপা জেতে। এছাড়া দু’টি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি শিরোপা জিতেছে।

সাউথ আফ্রিকার দায়িত্ব নিয়ে শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে বাউচারকে। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে তাদের মাটিতে যাচ্ছে ইংল্যান্ড। এছাড়া তিনটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলবে তারা। ইংল্যান্ড বিশ্বকাপে সাউথ আফ্রিকা খারাপ করার পর থেকে এখনো জয়ের ধারায় ফিরতে পারেনি। বিশ্বকাপের পরে তারা এরইমধ্যে পাঁচটি টেস্টে হেরেছে। সাউথ আফ্রিকাকে আবার তাই সেরা ফর্মে ফেরানোর চ্যালেঞ্জ নিতে হবে বাউচারকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্ক বাউচারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

জুলাই ৮, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই ৮, ২০২৬
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT