স্মিথকে ফেরানোর স্বস্তি নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ। তবে রয়ে গেছেন ডেভিড ওয়ার্নার। ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১১।
বাংলাদেশ এদিন ৩০৫ রানে অলআউট হয়ে যায়। লাঞ্চের আগে অস্ট্রেলিয়াও ব্যাট করতে নেমে পড়ে। মিরাজকে দিয়ে আক্রমণ শুরু করেন মুশফিক। দ্বিতীয় ওভারে আসেন মোস্তাফিজ।
ওভারের তৃতীয় বলটি লেগস্টাম্পে ছিল। রেনশ ফাইনলেগে খেলতে যেয়ে কানায় লাগান। বল যায় উইকেটের পেছনে। নিজেকে শূন্যে ভাসিয়ে মুশফিক বল তালুবন্দি করেন।
লাঞ্চে যাওয়ার সময় এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৫।
অর্ধশতক তুলে নেয়া স্মিথকে ফেরান তাইজুল। দুর্দান্ত আর্ম বলে অজি কাপ্তানকে বোল্ড করেন তিনি।










