চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্মিথকে প্রতারকই বলবে ইতিহাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যতই অবিস্মরণীয় ফর্মে থাকুন, যতই অ্যাশেজ সিরিজে একাই ফারাক গড়ে দিন তবু স্টিভেন স্মিথ কখনোই ‘গ্রেট’দের তালিকায় জায়গা পাবেন না। বরং ক্রিকেট ইতিহাস তাকে চিরকাল মনে রাখবে ‘চিটার’ হিসেবে। বক্তার নাম মন্টি পানেসার। ইংল্যান্ডের সাবেক স্পিনার।

একটি সাক্ষাতকারে পানেসারের সাফ বলেছেন, ‘আমরা ডিয়েগো ম্যারাডোনার গল্প শুনেছি। বিশ্বকাপে হাত দিয়ে গোল করেছিল। লোকে চিরকাল ম্যারাডোনাকে মনে রাখবে হ্যান্ড অফ গডের জন্য। স্মিথের ক্ষেত্রেও একই কথা বলব। সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার বল বিতর্কে জড়িয়ে পড়া কোনোদিন ভুলবে না মানুষ। দারুণ পারফরম্যান্স করা সত্ত্বেও চিটার হিসেবেই ইতিহাসে থেকে যাবে স্মিথ।’

এক বছরের নির্বাসন কাটিয়ে বিশ্বকাপের আগে দলে ফিরেছিলেন স্মিথ। বিশ্বকাপে বিরাট সাফল্য না পেলেও অ্যাশেজ সিরিজে নিজেকে চূড়ান্তভাবে মেলে ধরেছেন। চলতি অ্যাশেজের পাঁচ ইনিংসে ১৩৪’র বেশি গড়ে ৬৭১ রান করেছেন স্মিথ।

পানেসারের কথায়, ‘স্মিথ ফিরে এসে দারুণভাবে মেলে ধরার চেষ্টা করছে নিজেকে। এই রকম পারফর্ম করতেই ভালোবাসে সে। কিন্তু যেদিন খেলা ছাড়বে, নামের পাশে প্রচুর নাম থাকা সত্ত্বেও ও ক্রিকেট প্রেমীরা গ্রেট হিসেবে নেবে কিনা সন্দেহ। সত্যি বলতে কী, পন্টিং অস্ট্রেলিয়ার জন্য যা করেছে, স্মিথও তাই করছে। কিন্তু পন্টিংয়ের সঙ্গে তাকে তুলনা করা মানে পন্টিংকে ছোট করা।’

দুর্ধর্ষ পারফরম্যান্সের মধ্যে দিয়ে গত বছরের সেই কুখ্যাত ঘটনার কথা অনেককেই ভুলিয়ে দিয়েছেন স্মিথ। কিন্তু পানেসারের মতো আরও একজন রয়েছেন, যিনি ওই ঘটনাটি ভুলতে পারেননি। তার মতে, স্মিথ একজন চিটিংবাজ ছিল এবং চিটিংবাজই থাকবে।

পানেসারের আগে এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের আরেক তারকা পেসার স্টিভ হার্মিসন। তিনি বলেন, ‘আমার মনে হয় না যে কেউ তাকে ক্ষমা করবে। সে চিটিংবাজই থাকবে।’

Reneta

ইংলিশ সাবেক পেসারের আরও সংযোজন ছিল, ‘স্মিথ যাই করুক না কেন, দেড় বছর আগে সাউথ আফ্রিকায় যে কাণ্ড সে করেছিল,সেটাই সবাই মনে রাখবে। আমার মনে হয় না তার বা ওয়ার্নার আর বেনক্রফটের ব্যাপারে মানুষ তাদের মত পরিবর্তন করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০লিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

রানা প্লাজা ও তাজরিন ট্রাজেডি: আদেশ হয়েছিল লাশ গুমের

এপ্রিল ২২, ২০২৬

‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

এপ্রিল ২২, ২০২৬

সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজে উত্তেজনা, জাহাজে ইরানের গুলি

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT