ঢাকায় শুরু হওয়া স্মার্টফোন ও ট্যাব মেলায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ করে দিয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’।
নগদের মাধ্যমে পেমেন্ট করে স্যামসাং মোবাইল কেনার ক্ষেত্রে ক্রেতারা অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
মেলায় স্যামসাংয়ের দেয়া অন্যান্য সব ডিসকাউন্টের পরও নগদের এই ক্যাশব্যাক সেবা উপভোগ করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া নগদ ক্যাশব্যাকের বিস্তারিত মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়নে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের নগদ অ্যাকাউন্ট নেই তারা এক্সপোতে স্যামসাংয়ের প্যাভিলিয়নে অবস্থিত নগদের প্রতিনিধিদের সাহায্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার জন্য আগ্রহীদেরকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৯ শুরু হয়েছে। চলবে শনিবার (৬ জুলাই) পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা উন্মুক্ত থাকবে।






