কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় বিজ্ঞানীরা বিশ্বের সম্ভাব্য রেয়ার আর্থ (Rare Earth) খনিজের অবস্থান চিহ্নিত করতে একটি নতুন মানচিত্র তৈরি করেছেন। প্রায় ৯,০০০টি আগ্নেয় শিলার রাসায়নিক তথ্য ও পৃথিবীর গভীরের গঠন বিশ্লেষণ করে তারা দেখেছেন, প্রাচীন ও পুরু লিথোস্ফিয়ারের খাড়া প্রান্তবর্তী অঞ্চলে রেয়ার আর্থ খনিজ জমা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই গবেষণা ভবিষ্যতে নতুন খনি আবিষ্কার, পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির কাঁচামাল নিশ্চিত করা এবং একক উৎসের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞানীরা এটিকে ভবিষ্যতের খনিজ অনুসন্ধানের জন্য এক ধরনের “মিনারেলসের গুগল ম্যাপস” হিসেবে বর্ণনা করেছেন।






