কর্ণেল তাহেরের মৃত্যুদিনে শ্রদ্ধা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। মৃত্যুর আগে জেল থেকে লেখা কর্ণেল তাহেরের একটি চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে এই স্ট্যাটাস দিয়েছেন।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
কর্ণেল তাহেরের প্রতি শ্রদ্ধা……।।
” নিঃশঙ্ক চিত্তের চেয়ে বড় কোন সম্পদ নেই।” তাঁর শেষ বাণী।
তিনি দেখিয়েছিলেন মৃত্যুর চেয়ে আত্মমর্যাদা অনেক বড়।
নিঃশঙ্ক চিত্ত, রাজনৈতিক সঠিকতা, জনগণের প্রতি ভালবাসা আর
আত্মবিক্রয় না করার পথে অবিচল থেকেই আমরা তাঁকে সত্যিকার
শ্রদ্ধা জানাতে পারবো।
কর্নেল তাহের, লাল সালাম !






