চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবকদের সম্মানে চালু হলো ‘আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
বাংলাদেশ
A A

স্বেচ্ছাসেবকদের উৎসা দিতে ‘আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ চালু করা হয়েছে। এমএলজিআরডিসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইউএনভি বাংলাদেশ এবং ওয়াটারএইড যৌথভাবে এই অ্যাওয়ার্ড চালু করলো।

এর আওতায় শীর্ষ ৫ স্বেচ্ছাসেবীকে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার, ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ টাকা পুরস্কার পাবেন। এছাড়াও দেয়া হবে ক্রেস্ট ও সনদপত্র।

৬ থেকে ১৫তম অবস্থানধারীরাও পাবেন ক্রেস্ট ও সনদপত্র।

সংগঠনগুলোর এক যৌথসভায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত কয়েক মাস ধরে কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিশ্বজুড়ে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে, কোনরূপ স্বীকৃতি প্রাপ্তির অঙ্গীকার বা প্রত্যাশা ছাড়াই শুধুমাত্র মানবিক কারণে অনেকেই এ ভাইরাস মোকাবিলায় নিঃসার্থভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের স্বেচ্ছাসেবীরা এ কঠিন সময়ে নিজেদের জীবন বিপন্ন করে মানুষকে উৎসাহিত করতে নিরলস নানা কার্যক্রম পরিচালনা করছেন।

এ ক্রান্তিকালে দেশ ও মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবীদের স্বীকৃতি দিতে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইউএনভি বাংলাদেশ এবং ওয়াটারএইড ‘আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ দেয়ার উদ্যোগ নিয়েছে।

Reneta

স্বেচ্ছাসেবাকে উৎসাহিত করতে আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে’ (আইভিডি) উদযাপন করা হবে। এ দিবস উপলক্ষে, দেশের সবচেয়ে নিবেদিত ও কঠোর পরিশ্রমী ১৫ জন স্বেচ্ছাসেবীকে এই অ্যাওয়ার্ড দেয়া হবে।

এ পুরস্কারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভলান্টিয়ার ফর কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি’। এ পুরস্কারের জন্য আগ্রহী স্বেচ্ছাসেবীদের দক্ষতা মূল্যায়নের উদ্দেশ্যে বিস্তারিত কার্যবিবরণ প্রদানের মাধ্যমে আয়োজকরা তাদেরকে আবেদনপত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ মহামারির সময় হাজারো স্বেচ্ছাসেবী মানুষের সহায়তায় এগিয়ে এসেছে। তাদের স্বীকৃতি দেয়া খুবই গুরুত্বপূর্ণ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, মহামারির সময়ে তরুণ স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের কাজের স্বীকৃতি দেয়া উচিৎ।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, বাংলাদেশের তরুণদের মাঝে স্বেচ্ছাসেবাকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কোভিড-১৯ আমাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ পরিস্থিতিতে তরুণদের সমন্বিত প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ যৌথ উদ্যোগটি যে কোন সঙ্কট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।

ইউএনভি বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর আকতার উদ্দিন বলেন, কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবীরা ইতিবাচক কার্যক্রম পরিচালনা করেছে। ইন্টারন্যাশনাল ভলান্টিয়ারর্স ডে-২০২০ উপলক্ষে দেশের এ ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের কাজের স্বীকৃতি দিতে চাই, যাতে স্বেচ্ছাসেবীরা অনুপ্রাণিত হতে পারে।

নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের প্রাথমিকভাবে তাদের কাজের বিবরণ এবং ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা এ ওয়েবসাইটে www.unvolunteersbd.org এবং www.wateraid.org/bd ডিওয়াইডি সোশ্যাল মিডিয়া departmentofyouthdevelopmenthq প্ল্যাটফর্ম পাওয়া যাবে। আবেদন ফরম পাওয়া যাবে এই লিঙ্ক https://rb.gy/kwcv9o। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াটারএইড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT