স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাইরের হস্তক্ষেপ ও প্রভাব কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী নকল পিপিই ও মাস্ক ক্রয়-বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
হস্তক্ষেপ মুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় চেয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: স্বাস্থ্যখাতে মন্ত্রণালয়ের বাইরের প্রভাব এবং হস্তক্ষেপ অনেক বেশি। এটা কমলে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবো।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন৷
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন: যোগ্য লোকদের পদায়ন করতে দিতে হবে, এখানেও কোনো প্রভাব খাটানো যাবে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






