চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামী-স্ত্রী ঝগড়া ঠেকাতে গিয়ে দম্পতিসহ নিহত ৩

সুমন রয় সুমন রয়
১:৪৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
খুন

নরসিংদীর শিবপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া ঠেকাতে গিয়ে নিহত হয়েছেন বাড়িওয়ালা দম্পতিসহ তিনজন। ‘ক্ষুব্ধ’ স্বামী তার স্ত্রীকেও কুপিয়ে হত্যা করেছেন।

নিহতরা হলেন- কুমরাদী গ্রামের কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪০), তাদের বাড়ির মালিক তাজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)।

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানায়, ৮/৯ বছর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার কাঠমিস্ত্রি বাদল মিয়া শিবপুরের দুলালপুর এলাকার নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা তাজুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন।

Banglabid

রোববার ভোর সাড়ে ৪টার দিকে পারিবারিক কলহের জেরে নাজমা বেগম ও বাদল মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাদল নাজমা বেগম ও নাজমার আগের সংসারের ছেলে সোহাগকে কুপিয়ে আহত করে। সেসময় নাজমার আগের সংসারের আরেক ছেলে নাদিম পাশের ঘর থেকে বেরিয়ে ওই ঘরে প্রবেশ করলে বাদলের সাথে ধস্তাধস্তি হয়।

তাদের চিৎকার শুনে বাড়ি মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে বাদল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমা ও মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তাজুল ইসলাম ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

এই ঘটনায় সোহাগ ছাড়াও বাড়িওয়ালার মেয়ে কুলসুম আহত হয়েছেন। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

স্থানীয়রা অভিযুক্ত স্বামী কাঠমিস্ত্রি বাদল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুননরসিংদীপারিবারিক কলহশিবপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT