চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ১৭, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেটে সিরিজ নির্ধারণী টেস্টে প্রথম ইনিংসে পুরোদিন ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। তারপরও বোলারদের দাপুটে দিনে লিড নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বোলারদের কাজটা ঠিকঠাক সেরে আবারও ব্যাটিং শুরু করেছে টিম টাইগার্স। খেলার বাকি তিন দিন। দলের বেশি সময় ব্যাটিং করার পরিকল্পনা জানিয়েছেন পেসার নাহিদ রানা।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাহিদ রানা। ব্যাটিং নিয়ে পরিকল্পনায় জানালেন, ‘বর্তমানে আমাদের একটাই পরিকল্পনা যে টেস্টের আরও তিন দিন বাকি আছে, তাই কাল যতক্ষণ সম্ভব ব্যাটিং করব। কোন নির্দিষ্ট টার্গেট (যেমন ২০০ বা ৩০০ রান) নেই, বরং লক্ষ্য হল পুরো দিন ব্যাটিং করা।’

‘কাল আমরা সারাদিন ব্যাটিং করে একটি ভালো অবস্থানে গিয়ে জয় পেতে চাই। আমার মতে প্রথম ইনিংসের টার্নিং পয়েন্ট ছিল লিটন দাসের সেঞ্চুরি। শেষদিকে তাইজুল ভাই, তাসকিন ভাই ও শরিফুলের ব্যাটিংও ভালো ছিল। লিটন দাদা সেঞ্চুরি না করলে আমরা ব্যাকফুটে থাকতাম।’

ম্যাচে নিজের বোলিং নিয়ে তারকা পেসার বললেন, ‘কোয়ালিটি ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করার সময় গতি বা দক্ষতার বৈচিত্র্য আনতে হয়, সেটাই চেষ্টা করেছি। অন্যরা আমাকে বাউন্সার দিতে ভয় পাবে কিনা জানি না, তবে কেউ আমাকে বাউন্সার মারলে তাকে ছেড়ে কথা বলব না।’

‘একজন স্পোর্টসম্যান হিসেবে ফিটনেস বজায় রাখা আমার নিয়মিত কাজ। এই কাজে নিজেকে কখনও ফাঁকি দেই না এবং চেষ্টা করি নিজের ফিটনেস সবসময় উচ্চ পর্যায়ে রাখার। তিন সংস্করণে খেলার জন্য বিসিবির প্রশিক্ষকদের সাথে কথা বলি এবং ভালো প্রশিক্ষণ, সঠিক খাবার ও পর্যাপ্ত ঘুমের উপর গুরুত্ব দেই। অবসর সময়ে ‘অ্যাক্টিভ রেস্ট’ এর মাধ্যমে নিজেকে সচল রাখার চেষ্টা করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলপাকিস্তানবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT