সাংবাদিকদের বিরুদ্ধে থাকা হত্যাসহ বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠেকের পর তথ্যমন্ত্রী জহিরউদ্দীন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিছে সম্পদক পরিষদ। সরকার গণতান্ত্রিক আচরণ করলে সরকারের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছে সম্পাদক পরিষদ।







