চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাভাবিক হচ্ছে ক্রাইস্টচার্চের জনজীবন, মরদেহ হস্তান্তর শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ক্রাইস্টচার্চ-নিউজিল্যান্ড-মসজিদে হামলা-মরদেহ হস্তান্তর

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের পরিচয় শনাক্তের পর আজ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহতদের পরিচয় শনাক্ত শেষে মরদেহ গ্রহণের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, সব ধরণের প্রক্রিয়া শেষে আজ থেকে মরদেহ হস্তান্তর শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত।

স্থানীয় সময় সোমবার ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে শোক বইতে সাক্ষর করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন বলেন, বর্বরোচিত ওই হামলায় পুরো জাতি গভীরভাবে শোকাহত। নিউজিল্যান্ডের জনগণ সবসময় তাদের পাশে থাকবে। অভিযুক্তদের বিচার নিউজিল্যান্ডেই হবে বলে নিশ্চিত করেন তিনি।

Banglabid

হামলার দুইদিন পর স্বাভাবিক হতে শুরু করেছে ক্রাইস্টচার্চের জনজীবন। স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে। তবে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডুনেডিনে কড়া নিরাপত্তায় চালু হয়েছে বিমানবন্দরের কার্যক্রম।

এমন ভয়াবহ ঘটনায় অভিযুক্ত হামলাকারী ব্রেনটন ট্যারান্টের অস্ট্রেলিয়ায় থাকা পরিবারের সদস্যরাও বিপর্যস্ত ও লজ্জিত। হতাহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তারা।

ক্রাইস্টচার্চের হামলার শেয়ার করা ১৫ লাখ ভিডিও প্রত্যাহার এবং ১২ লাখ ভিডিও ব্লক করার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ট্যারান্ট শুক্রবার হামলা চালানোর সময় ফেসবুকে সেটি লাইভ স্ট্রিম করেছিলেন।

Reneta

নিউজিল্যান্ডের অস্ত্র আইন পরিবর্তন নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগেই অবশ্য দেশটির অ্যাটর্নি জেনারেল ডেভিড পারকার বলেছিলেন, নিউজিল্যান্ড থেকে সব ধরনের সেমি-অটোম্যাটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে।

স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ২৮ বছর বয়সী ট্যারান্ট শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে বলে স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ কমিশনার মাইক বুশ। আর আহত ৪৭ জনের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক।

মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

শনিবার আটাশ বছর বয়সী  ট্যারান্টকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন অযোগ্য পুলিশি হেফাজতে রিমান্ডের আদেশ দেন। ৫ এপ্রিল ট্যারান্টকে আবারও আদালতে হাজিরার তারিখ দেয়া হয়েছে। ততদিন তিনি পুলিশের হেফাজতেই থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চক্রাইস্টচার্চ হামলানিউজিল্যান্ডনিউজিল্যান্ড মসজিদ হামলানিউজিল্যান্ড-মসজিদে হামলামসজিদে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রাইস্টচার্চ হামলা: নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু

পরবর্তী

বিধ্বংসী ডি’মারিয়া, দুর্দান্ত পিএসজি

পরবর্তী

বিধ্বংসী ডি’মারিয়া, দুর্দান্ত পিএসজি

নিউজিল্যান্ড-জাস্টিন ট্রুডো-মসজিদে হামলা-শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফোন করে ট্রুডোর শোক প্রকাশ

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT